ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

রেললাইনে ছবি তুলতে গিয়ে দুই যুবক নিহত

নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০০:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনায় মোহনগঞ্জ–ময়মনসিংহ রেলপথে কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আকাশ রায় (২৪) ও রাসেল মিয়া (২৫)। রাসেল মিয়ার বাড়ি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মালিজাকান্দা গ্রামে এবং আকাশ রায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ছোট বাউল গ্রামের বাসিন্দা। তারা নতুন বাইপাস মোড়ে একটি চালকলের শ্রমিক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে আকাশ, রাসেলসহ সাত–আটজন যুবক চল্লিশা রেললাইনে ঘুরতে গিয়েছেলেন। সেখানে গিয়ে রেললাইনের ওপর দাঁড়িয়ে তারা ছবি ও ভিডিও ধারণ করছিলেন। সে সময় মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কমিউটার ট্রেনটির ধাক্কায় আকাশ ও রাসেল রেললাইনের পাশে ছিটকে পড়েন। ট্রেন চলে গেলে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন সরকার বলেন, ‘রেলওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
রেললাইনে ছবি তুলতে গিয়ে দুই যুবক নিহত

আপডেট সময় : ১২:০০:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬