ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচার প্রতিরোধ কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব যশোরে ভেজালমুক্ত খেজুর গুড় উৎপাদনে গাছিদের শপথ সুন্দরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার নেতানিয়াহুকে সরাতে আরবদের জোটে আসার আহ্বান গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, ছাত্রলীগ নেতাসহ ৮১ জনের বিরুদ্ধে মামলা বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন ইবিএলের ১৩ জন কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড লগি-বৈঠার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সুন্দরগঞ্জে জামায়াতের বিক্ষোভ পুলিশের টিকিট সমাচার

হাতিয়ায় রোলার চাপায় দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর হাতিয়ায় সড়ক নির্মাণকাজে ব্যবহৃত রোলারের চাপায় মো. আজিম (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্র নিহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেজুগালিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই এলাকায় রোলার দিয়ে সড়ক নির্মাণ চলছিল। দুপুরের দিকে শিশু আজিম রোলারটি দেখতে গেলে অসাবধানতাবশত তার একটি পা রোলারের ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা বেলাল উদ্দিন বলেন, চালক নতুন, তিনি সাবধানতার কথা বললেও অসতর্কতার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তিনি সুষ্ঠু বিচার দাবি করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক, প্রশাসন ও পৌরসভা নিহত পরিবারের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
হাতিয়ায় রোলার চাপায় দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০৬:৫৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬