ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে ৪ জন নিহত

কুমিল্লা প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৫:২১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও দুই শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সংঘর্ষের পরপরই আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত বাসে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো বাসটি আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাসের ভেতর থেকে দগ্ধ অবস্থায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এখনো নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বাস-অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে ৪ জন নিহত

আপডেট সময় : ০৫:২১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬