ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফেনীতে এনসিপি থেকে পদত্যাগ করলেন ৫ নেতা

ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভসহ পাঁচজন স্বেচ্ছায় জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলো।

মঙ্গলবার সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে সকল কার্যক্রম থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলো তাঁরা। শুভ ছাড়াও পদত্যাগকারীরা হলো- এনসিপি ফেনী জেলা সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, সদস্য নুরে আজিম, মো. জুনায়েদ হোসেন ও আজিমুল হক।

তিনি পদত্যাগপত্রে দলের আহবায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনকে জমা দিয়েছেন।

ওমর ফারুক শুভ বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মধ্যমপন্থার রাজনীতি করার প্রতিশ্রুতি দিলেও বর্তমানে দল নিজস্ব মতাদর্শ থেকে সরে দাঁড়িয়েছে। ব্যক্তিগত ও নীতিগত কারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তিনি উল্লেখ করেন, আজ থেকে তিনি দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছেন।

পদত্যাগপত্রে অনুলিপি দেওয়া হয়েছে দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের কাছে, যার মধ্যে রয়েছেন- এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিন অঞ্চল মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ফেনী জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত ও সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ফেনীতে এনসিপি থেকে পদত্যাগ করলেন ৫ নেতা

আপডেট সময় : ০৭:৩০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬