ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা একটি ‘শক্তিশালী নতুন জাতীয় সরকার’ গড়ব, ঘোষণা নেতানিয়াহুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলে একটি ‘শক্তিশালী’ নতুন জাতীয় সরকার গড়ার ঘোষণা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। পার্লামেন্ট নেসেটের ভোটের ফলাফলে তাঁর নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকার পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু সমর্থকদের সামনে এ ঘোষণা দেন।

আজ বুধবার জেরুজালেমে জড়ো হওয়া নিজ দল লিকুদ পার্টির সমর্থকদের উদ্দেশে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘লিকুদ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমরা একটি শক্তিশালী নতুন জাতীয় সরকার গড়ব।’

.ইসরায়েলে ভোট চলছে, কেন্দ্রে কেন আরব ভোটারদের ভিডিও করছে নেতানিয়াহুর দল.

গতকাল মঙ্গলবার ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। বুথফেরত জরিপে (এক্সিট পোল) বড় ধরনের নাটকীয় মোড় এসেছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই বিরোধী জোট এগিয়ে থাকার আভাস মিললেও সর্বশেষ হালনাগাদে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ঘুরে দাঁড়িয়েছে।

.

দেশটির সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ জানিয়েছে, এখন পর্যন্ত পাওয়া হিসাবে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫২টি আসনে এগিয়ে। অন্যদিকে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের জোট এগিয়ে আছে ৪৯টি আসনে। আরব লিস্ট ১৯টি আসনে এগিয়ে। এবারের নির্বাচনে একক দল হিসেবেও লিকুদ পার্টি এগিয়ে আছে।

নেতানিয়াহুর দল আর জোট এগিয়ে থাকলেও ১২০ আসনের নেসেটে কোনো পক্ষই সরকার গঠনে প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসনে জয়) নিশ্চিত করতে পারছে না। এর ফলে পরবর্তী সরকার গড়তে নানা রাজনৈতিক সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে দলগুলোকে।

.

ভোটের ফলে এগিয়ে থাকার খবর পেয়েই জেরুজালেমে লিকুদ পার্টির প্রধান কার্যালয়ে সমর্থকদের সামনে হাজির হন নেতানিয়াহু। তিনি বলেন, সম্ভাব্য সরকার গঠনের বিষয়ে এখনই কথা বলাটা আগাম হয়ে যাবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি ভোটের ‘প্রকৃত ফলাফল’ পাওয়ার অপেক্ষা করবেন।

.

তবে নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দেন, আরবদের সমর্থন নিয়ে ইসরায়েলে কোনো সরকার পরিচালনা করা হবে না।

নেসেটের এবারের নির্বাচনে ইসরায়েলি আরবেরা অভাবনীয় ফলাফল অর্জন করেছে। দেশটির প্রধান দুটি রাজনৈতিক জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পরবর্তী সরকার গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আরবেরা।

.ইসরায়েলে ভোটের ফলাফলে সম্ভাব্য ৪ পরিস্থিতি কী.

এদিকে ফল ঘোষণার পর নিজের দলীয় কার্যালয়ে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন বিরোধী জোটের নেতা ও ইয়াশার দলের প্রধান গাদি আইজেনকট। তিনি জনগণকে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, ‘এটা স্পষ্ট যে দেশের মানুষ পরিবর্তনের পক্ষে এবং নেতানিয়াহুর ব্যর্থ শাসনের বিরুদ্ধে ভোট দিয়েছে।’

নেতানিয়াহুকে মানুষের অনাস্থা মেনে নিয়ে রাজনীতি থেকে বিদায় নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে ভোটারদের এত বড় উপস্থিতির পর আবার নতুন করে নির্বাচন দেওয়াটা মারাত্মক ভুল হবে।

এ সময় সরকার গঠনের প্রত্যয়ের কথা জানিয়ে আইজেনকট ঘোষণা দেন, তিনি সবাইকে নিয়ে একটি দায়িত্বশীল জায়োনিস্ট সরকার গঠন করতে নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন।

.নেতানিয়াহু না জিতলে ‘ভোট চুরি’র অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে লিকুদ পার্টি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
আমরা একটি ‘শক্তিশালী নতুন জাতীয় সরকার’ গড়ব, ঘোষণা নেতানিয়াহুর

আপডেট সময় : ০৮:৫৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬