ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘আজয়াদ’ চারণভূমি: মহানবী (সা.) যেখানে মেষ চরাতেন ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সেন্ট মার্টিনে রাতে থাকা নিয়ে নতুন সিদ্ধান্ত যুদ্ধবিরতির পরও গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত নিজেকে আপন মায়ের সন্তান প্রমাণ করতে দপ্তরে দপ্তরে ঘুরছেন ইয়াকুব আলী জাফর ইকবাল, মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ মাদ্রাসায় যৌন নিপীড়ন: কোন থাপ্পড়ে মিলবে শিশুর সুরক্ষা? সানজিদাদের বিদায় দিয়ে সেমিতে কৃষ্ণা-সুমাইয়ারা শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তাঁর দুই স্ত্রীকে গ্রামছাড়া ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কী

ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমেরিকানরা ‘ম্যাক্সিং’ শব্দটি ব্যবহারে পুরোপুরি মেতে উঠেছে, আর এর ফলে এটি ডিকশনারি ডটকমের ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচিত হয়েছে।

ডিকশনারি ডটকম বিবৃতিতে বলেছে, ম্যাক্সিমাইজিংয়ের সংক্ষিপ্ত রূপ হলো ‘ম্যাক্সিং’। শব্দটি একাই ব্যবহার করা যায় অথবা যেকোনো শব্দের শেষে জুড়ে দিয়ে বোঝানো যায় যে আপনি কোনো কিছুকে যথাসম্ভব সেরা করে তুলছেন। সহজ ভাষায় কোনো কিছুকে সর্বোচ্চ বা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া।

.

ডিকশনারি মিডিয়া গ্রুপের লেক্সিকোগ্রাফি বিভাগের পরিচালক স্টিভ জনসন বলেন, ‘ম্যাক্সিং হলো এমন এক সংস্কৃতির ভাষাগত প্রকাশ, যা সবকিছু থেকে সর্বোচ্চটা আদায় করার ব্যাপারে ক্রমেই বেশি আগ্রহী হয়ে উঠছে।’

ডিকশনারি ডটকমের গবেষণায় দেখা গেছে, ২০২৫ সালের আগস্টের গড়ের তুলনায় ২০২৬ সালের আগস্টে ডিজিটাল মিডিয়ায় ‘ম্যাক্সিং’ শব্দটি প্রায় ১৯ গুণ বেশি ব্যবহৃত হয়েছে। সাইটটি বর্ষসেরা সম্ভাব্য শব্দ হিসেবে ‘সাশ্রয়যোগ্যতা’, ‘ডেটা সেন্টার’, ‘অভিযাত্রা’ ও ‘আঙ্কেল’–এর সংক্ষিপ্ত রূপ ‘ইইউএনসি’–কেও বিবেচনা করেছিল।

.

‘ম্যাক্সিং’ শব্দটি ম্যাক্সিমাইজিংয়ের সংক্ষিপ্ত রূপ, যা ডিকশনারি ডটকমের ২০২৬ সালের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে। এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর প্রকরণ বোঝায়।

.

সামাজিক যোগাযোগমাধ্যমে, জেনারেশন জেড (জেন–জি) এবং তার চেয়ে কম বয়সী অর্থাৎ ৩০ বছরের নিচের—অনেকে সব ধরনের পরিপূর্ণতা অর্জনের জন্য তাদের সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে এই শব্দ ব্যাপকভাবে পোস্ট করে।

.

‘ম্যাক্সিং’(Maxxing)—কোনো কিছুকে সর্বোচ্চ বা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার ধারণাটি নতুন নয়। জনপ্রিয় ফ্যান্টাসি রোল–প্লেয়িং গেম ডানজনস অ্যান্ড ড্রাগনসের খেলোয়াড়েরা বছরের পর বছর ধরে তাঁদের চরিত্রের সক্ষমতা বাড়াতে ‘মিন–ম্যাক্সিং’ কৌশল ব্যবহার করে আসছেন।

১৯৯০–এর দশকে মার্কিন তারকা উইল স্মিথের গানেও ‘ম্যাক্সিন অ্যান্ড রিল্যাক্সিন’ কথাটি শোনা গিয়েছিল। ১৯৪০–এর দশকে গেম থিওরিতেও এই শব্দের ব্যবহার ছিল।

তবে গত কয়েক বছরে যাপিত জীবনের প্রতিটি দিককে নিখুঁত ও সর্বোত্তম করার প্রবণতা বাড়ার সঙ্গে সঙ্গে শব্দের শেষে ব্যবহৃত এই প্রত্যয় (সাফিক্স) অনিবার্য হয়ে উঠেছে। চারপাশের মানুষকে মুগ্ধ করতেও আমরা ‘পারসোনালিটিম্যাক্সিং’ করছি, সেরা বিশ্রামের জন্য করছি ‘স্লিপম্যাক্সিং’। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও ‘লিথালিটিম্যাক্সিং’ নিয়ে গর্ব করছে।

.

এত পরিসরে ব্যবহারের কারণেই ডিকশনারি ডটকম ২০২৬ সালের ‘বর্ষসেরা শব্দ’ হিসেবে ঘোষণা করেছে।

প্রতিবছরের সেরা শব্দ নির্বাচনের জন্য ডিকশনারি ডটকমের কর্মীরা ইন্টারনেটে খোঁজার প্রবণতা (সার্চ ট্রেন্ড), সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমগুলো বিশ্লেষণ করেন। ডিকশনারি মিডিয়া গ্রুপের অভিধান সংকলন বিভাগের পরিচালক স্টিভ জনসন বলেন, ‘এরপর আমরা নিজেদের প্রশ্ন করি, কোন শব্দটি এই বছরের সবচেয়ে চমকপ্রদ গল্প বলছে। এ বছর “ম্যাক্সিং” আলাদাভাবে নজর কেড়েছে। কারণ, এটি জীবনের বহুবিধ ক্ষেত্রে জড়িয়ে গেছে। মানুষ সকালের নাশতায় প্রোটিনম্যাক্সিং করছে, কর্মক্ষেত্রে এআই ব্যবহারের সময় টোকেনম্যাক্সিং করছে, শুক্রবারের ছুটির রাতে কোজিম্যাক্সিং করছে।’

কয়েক দশক ধরে নানা রূপে ‘ম্যাক্সিং’ শব্দটির অস্তিত্ব থাকলেও সম্প্রতি এর ব্যবহার হঠাৎ বেড়ে যাওয়ার পেছনে মূল ভূমিকা রেখেছে ‘লুকসম্যাক্সিং’ প্রবণতা। অন্য সব ভাবনাকে পেছনে ফেলে নিজের বাহ্যিক সৌন্দর্যকে সবার ওপরে স্থান দেওয়া এবং তা বাড়াতে লুকসম্যাক্সিং বলা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কী

আপডেট সময় : ০৫:০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬