ঢাকা ০১:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে চাকরি, বেতন রিয়ালে, আবেদন বাংলাদেশি–সৌদি নাগরিকদের কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আয়ের চেয়ে ব্যয় বেশি: টানাপোড়েনে বেসরকারি চাকরিজীবীরা ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ এল ক্লাসিকোয় হার: পেদ্রি বললেন বোকামির মাশুল, ফ্লিকের ভাষায় ক্লান্তি ডেটিং অ্যাপে পরিচয়, তারপর খুন, পর্দায় জাদুবিদ্যার ভয়ংকর ফাঁদের গল্প বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা

ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৭ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণির ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ পাঠ্যপুস্তকে মুদ্রণজনিত ত্রুটি থাকায় মাঠপর্যায়ে সরবরাহ করা বইগুলো সংশ্লিষ্ট মুদ্রণ প্রতিষ্ঠানে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চিঠির পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ–সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, এনসিটিবি ২৪ অক্টোবরের পত্রের মর্মানুযায়ী ২০২৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণির সরবরাহ করা ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ পাঠ্যপুস্তকটিতে মুদ্রণজনিত ত্রুটি থাকায় তা আবার সংশোধন করা প্রয়োজন।

.চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে.

মাউশির চিঠিতে দেশের সব জেলা এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার এ তথ্য জরুরি ভিত্তিতে সংগ্রহপূর্বক বাস্তবায়নের নির্দেশ প্রদান করা হয়। নির্ধারিত নমুনা ছক অনুযায়ী মাঠপর্যায় থেকে বই হস্তান্তরের প্রক্রিয়া তদারক করা হবে।

এর আগে এনসিটিবির নির্দেশনায় বলা হয়, যেসব মুদ্রণ প্রতিষ্ঠান ইতিমধ্যে জেলা, উপজেলা ও থানা শিক্ষা অফিস বরাবর এনসিটিবির ওয়েব পোর্টালে তৈরিকৃত অনুমোদিত চালানের মাধ্যমে বইগুলো সরবরাহ করেছে, সেগুলোকে নিজ উদ্যোগে সংগ্রহ করে মুদ্রণ প্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে হবে। এই কাজে সব জেলা, উপজেলা ও থানা শিক্ষা অফিসকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

.উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ

আপডেট সময় : ১২:০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬