ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রেম, ইল্যুশন এশিয়া কাপ আর্চারির দুই ফাইনালে বাংলাদেশ দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি মানল কর্তৃপক্ষ, তবে বিক্ষোভ শেষ হচ্ছে না হাতীবান্ধা সীমান্তে আলো জ্বেলে, ড্রোন দিয়ে রাতভর তল্লাশি, সেই ‘বাঘ’ কি পাওয়া গেল পিএইচপির নিরাপত্তাত্রুটি সমাধানের নেপথ্যের নায়ক কে এই অন্দ্রেজ সুরি একটি আঙুল তুলে মুনতাহা বলল, ‘আমার বাবা স্কাই হয়ে গেছে’ এআইয়ের জন্য আমরা কি ভাবতে ভুলে যাচ্ছি গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে আইকমের আচরণবিধিমালা অনুসরণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট, যুবদল নেতা বহিষ্কার

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট, যুবদল নেতা বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’—ফেসবুকে এমন পোস্ট দেওয়ার জেরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকে সরকার ও দলের জ্যেষ্ঠ নেতৃত্ব সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রফিকুল বারীকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

.

এর আগে গত শুক্রবার রফিকুল বারী নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তবে কী কারণে তাঁর মনে কষ্ট এবং কোন প্রেক্ষাপটে তিনি এ দাবি জানিয়েছেন, তা পোস্টে স্পষ্ট করেননি।

এ বিষয়ে রফিকুল বারী গত শনিবার সাংবাদিকদের বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এতে আমাদের প্রধানমন্ত্রীরও ক্ষতি হচ্ছে।’

.

আমি যুবদল থেকে বহিষ্কার হয়েছি, কিন্তু বিএনপি থেকে নয়। পদ-পদবি ও দলীয় সুযোগ-সুবিধার জন্য আমি দল করি না। শহীদ জিয়াউর রহমানের আদর্শকে লালন করে সেই শুরু থেকেই ছাত্রদল করেছি। মৃত্যুর আগপর্যন্ত বিএনপি করেই যাব, সত্য কথা বলেই যাব।

রফিকুল বারী, সখীপুর উপজেলা যুবদলের বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক

.

সখীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, ‘যুবদলের কেন্দ্রীয় কমিটি রুবেল চৌধুরীকে দল থেকে বহিষ্কারের চিঠি গতকাল রাতে আমরা পেয়েছি। এর আগেও তাঁকে দল থেকে বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি সংশোধন হননি।’

শনিবার রাতে ফেসবুক পোস্টটি মুছে ফেলেছেন দাবি করে রফিকুল বারী আজ সকাল ১০টার দিকে বলেন, ‘আমি যুবদল থেকে বহিষ্কার হয়েছি, কিন্তু বিএনপি থেকে নয়। পদ-পদবি ও দলীয় সুযোগ-সুবিধার জন্য আমি দল করি না। শহীদ জিয়াউর রহমানের আদর্শকে লালন করে সেই শুরু থেকেই ছাত্রদল করেছি। মৃত্যুর আগপর্যন্ত বিএনপি করেই যাব, সত্য কথা বলেই যাব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট, যুবদল নেতা বহিষ্কার

আপডেট সময় : ০১:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬