ঢাকা ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বকেয়া ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু কালো আনারকলিতে বেবি বাম্প নিয়ে নজর কাড়লেন সামান্থা রুথ প্রভু বিক্ষোভের আগুনে পুড়ছে ইউরোপ, দেশে দেশে জেন–জিরা কেন ফুঁসে উঠেছে টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়নের মামলায় মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর সিঙ্গাপুর ও কাতার থেকে ছয় জাহাজ এলএনজি কেনা হচ্ছে ০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও পানি তরল থাকে কীভাবে মাছ ধরার নেশা আর পেশা ছাত্রকে ধর্ষণের অভিযোগ, লক্ষ্মীপুরে মাদ্রাসা থেকে এক শিক্ষক গ্রেপ্তার এনসিপির নারী সংগঠনের শীর্ষ নেতৃত্ব থেকে মনিরা বাদ, মাহমুদা–নুসরাতের ‘পদোন্নতি’ যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে মো. মিজানুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪–এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় দেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম এ তথ্য জানান।

.

আইনজীবী এরশাদ আলম বলেন, রায় ঘোষণা উপলক্ষে আসামি মিজানুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজার পরোয়ানা দিয়ে তাঁকে আবার কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার এজাহার অনুযায়ী, স্ত্রী মোসা. রেহানার পরিবারের কাছ থেকে বিভিন্ন সময় যৌতুক নেন মিজানুর। আরও যৌতুকের দাবিতে তিনি স্ত্রীকে মারধর করতেন। ২০১৯ সালের ২৫ জুলাই রেহানাকে গলা টিপে হত্যা করা হয়।

.

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা হয়। মামলায় মিজানুরকে গ্রেপ্তার করা হয়। মিজানুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০১৯ সালের ডিসেম্বরে এ মামলায় মিজানুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দেন ট্রাইব্যুনাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০১:৫৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬