ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর তিরে বিদ্ধ জ্ঞানেশ কুমারের ভাই মাদ্রাসায় শিশু নিপীড়ন: আলেমসমাজ কি চুপই থাকবে কৃষিভিত্তিক ইপিজেড হলে চাঁপাইনবাবগঞ্জে ৫০ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে দূষণ ও রোদে ক্ষতিগ্রস্ত হচ্ছে ত্বক, সকালে ও রাতে এই ৮ ধাপে নিতে হবে যত্ন কনকর্ডের কর্মীদের বিমাসুবিধা দেবে গার্ডিয়ান লাইফ সুন্দরগঞ্জে বেলকা ইউপির চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মিডল্যান্ড ব্যাংক চালু করল ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড বিশ্বজুড়ে জনপ্রিয় ফল কলা কি বিলুপ্তি হয়ে যেতে পারে তেলের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি প্রায় ১১৭ ডলার ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের হাতে এবার ভিন্ন এক অস্ত্র

বিশ্বজুড়ে জনপ্রিয় ফল কলা কি বিলুপ্তি হয়ে যেতে পারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলবায়ু সংকট ও নানা রোগবালাইয়ের কারণে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফল কলা হুমকির মুখে পড়েছে। তবে গবেষকেরা সম্প্রতি দাবি করেছেন, প্রজননপ্রযুক্তির নতুন এক অগ্রগতির মাধ্যমে ক্যাভেন্ডিশ জাতের কলার টিকে থাকা নিশ্চিত করা যেতে পারে।

বিশ্বে টমেটোর পর সবচেয়ে বেশি খাওয়া ফল হলো কলা। বছরে বিশ্বে প্রায় ১৩ কোটি ৯০ লাখ টন কলা উৎপাদিত হয়।

.

কলার এক হাজারের বেশি জাত রয়েছে, তবে বিশ্বের বেশির ভাগ মানুষের ফলের পাত্রে মূলত ক্যাভেন্ডিশ জাতের কলাই দেখা যায়। ১৯৫০-এর দশক থেকে পানামা রোগের শিকার হয়ে হারিয়ে যায় ‘গ্রোস মিশেল’ জাতের কলা। এরপর বাজার দখল করে নিয়েছে এই ‘ক্যাভেন্ডিশ’।

বাণিজ্যিক ক্যাভেন্ডিশ কলা মূলত প্রজননে অক্ষম ক্লোন। ফলে সব গাছের জিন হুবহু এক হওয়ায় পুরো জাতটি একই রোগের শিকার হওয়ার সমান ঝুঁকি রয়েছে।

.

তবে ক্যাভেন্ডিশ জাতটিও এখন রোগটির নতুন রূপ ‘টিআর৪’-এর (ট্রপিক্যাল রেস ৪) হুমকিতে পড়েছে। নরউইচের আর্লহ্যাম ইনস্টিটিউটের ফসলের জিনোমবিজ্ঞান বিশেষজ্ঞ ড. হোসে দে ভেগা জানান, রোগটি দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ছড়িয়ে অস্ট্রেলিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকায় পৌঁছেছে।

ভেগা বলেন, ‘সবচেয়ে উদ্বেগজনক খবরটি আসে ২০২৫ সালের ডিসেম্বরে, বিশ্বের শীর্ষ কলা রপ্তানিকারক দেশ ইকুয়েডর থেকে।’ তাঁর মতে, এই রোগ বিশ্বজুড়ে কলার সরবরাহকে ঝুঁকিতে ফেলছে। একই সঙ্গে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের লাখো মানুষের খাদ্যনিরাপত্তা ও জীবিকাও হুমকির মুখে পড়ছে। এসব মানুষের অনেকেই খাবার ও আয়ের জন্য কলার ওপর নির্ভরশীল।

.

জলবায়ু সংকট ও নতুন কিছু প্রাণঘাতী রোগের কারণে কলা বিলুপ্ত হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। এমনটা হলে বিভিন্ন দেশের কৃষকেরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন। গুয়াতেমালা থেকে মালাবি পর্যন্ত এই প্রভাব পড়বে। একই সঙ্গে মানুষ হারাবে অন্যতম প্রধান একটি খাদ্য।

তবে গবেষকেরা দাবি করেছেন, এই বিপর্যয় ঠেকাতে তাঁরা নতুন অগ্রগতি অর্জন করেছেন।

.

বিশ্বের শীর্ষস্থানীয় কলা উৎপাদনকারী প্রতিষ্ঠান চিকুইটা এবং ফসল উন্নয়নবিষয়ক সংস্থা কি-জিনের যৌথ গবেষণা উদ্যোগ ‘ইয়েলোওয়ে’ জানিয়েছে, তারা প্রজননক্ষম ক্যাভেন্ডিশ কলার একটি জাত উদ্ভাবন করেছে। এর ফলে সংকরায়ণের মাধ্যমে রোগ প্রতিরোধী ও বাণিজ্যিকভাবে লাভজনক নতুন জাতের কলা উদ্ভাবনের সুযোগ তৈরি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
বিশ্বজুড়ে জনপ্রিয় ফল কলা কি বিলুপ্তি হয়ে যেতে পারে

আপডেট সময় : ০১:৩০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬