ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজের পা নিজেই কাটলেন ইউক্রেনীয় সেনা, তারপর ড্রোনে ঝুলে ফিরলেন মৃত্যুপুরী থেকে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে বিদ্যুৎ ও পানি বন্ধ, উচ্ছেদ-আতঙ্কের মধ্যেই দিল্লির শতবর্ষী মসজিদে জুমার নামাজ পড়লেন মুসল্লিরা জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান রিকশাচালক হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি কুড়িল বিশ্ব রোড এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত সৌদি আরবগামী ১৪১ ফ্লাইট বিঘ্ন, ২২ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত সেই গুমটিঘর এলাকায় আবার পুলিশের মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২৮ ‘ইরানে নরক নামিয়েছিলাম, আরও কঠোর হতে পারি’ স্থানীয় সরকার মন্ত্রী মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে রাষ্ট্রপতি

‘ইরানে নরক নামিয়েছিলাম, আরও কঠোর হতে পারি’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানে আবার হামলা শুরুর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের ওপর ‘নরক’ নামিয়ে এনেছিলেন তিনি, এবার আরও কিছুটা কঠোর হতে পারেন। যদিও তেহরান আগে থেকেই বলে রেখেছে, আবার হামলা শুরু হলে চুপ থাকবে না তারাও। পাল্টা হামলা চালানো হবে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর।

ফেব্রুয়ারির শেষে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হয় যুদ্ধ। সেই যুদ্ধ পরে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ে। বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা থেমে থাকলেও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত চলছে। এ ছাড়া জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নিয়মিত জাহাজে হামলা হচ্ছে।

.

ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম যেভাবে বেড়েছে, তার কারণেই ইরান যুদ্ধ থেকে আপাতত ট্রাম্প হাত গুটিয়ে রেখেছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ, জ্বালানির দামের কারণে যুক্তরাষ্ট্রেও মূল্যস্ফীতি দেখা দিয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে আবার হামলার ঝুঁকি নিতে চাইছেন না ট্রাম্প।

তবে ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্র যে আবার হামলা শুরু করতে পারে, তা নিউইয়র্ক টাইমস–এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই হামলায় শুধু যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলকেও পাশে নেওয়ার ছক কষা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

এরই মধ্যে স্থানীয় সময় গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র পেতে দেওয়া যাবে না। মানুষ হয়তো আমার এই পদক্ষেপ পছন্দ করছে না। কিন্তু অনেক মানুষ, দেশপ্রেমিকেরা এটি সমর্থন করছেন। আগের প্রেসিডেন্টদের এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল। আমরা ইরানের ওপর নরক নামিয়ে এনেছিলাম। আরও কিছুটা কঠোর হতে পারি।’

.

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে হামলা চালালে পারস্য উপসাগরীয় অঞ্চলে সর্বাত্মক পাল্টা আঘাতের কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। এমন হামলার জবাবে উপসাগরীয় অন্তত সাতটি দেশের তেল স্থাপনা, সমুদ্রতলের ডেটা কেব্‌ল, ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো ধ্বংস করার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসেন রেজাই।

আর যুদ্ধ নিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মেহেদি মোহাম্মাদি বলেন, ট্রাম্প ও নেতানিয়াহু ইরানে নতুন হামলার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন। তবে এবার হামলা হলে ইরান সেটিকে অস্তিত্বের লড়াই হিসেবে বিবেচনা করবে। তেহরানের নতুন রণকৌশলে কোনো সীমারেখা বা রেডলাইন থাকবে না। এ কারণে যুদ্ধ শত্রুপক্ষের হিসাব-নিকাশের চেয়েও দীর্ঘস্থায়ী হবে।

.

পাল্টাপাল্টি এমন হুমকির মধ্যে হরমুজ প্রণালিতে এক রাতেই সাতটি তেলবাহী জাহাজ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার ইরানের দেওয়া তথ্য অনুযায়ী, সাতটি জাহাজের মধ্যে তিনটি প্রণালিতে থাকা নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য চারটিতে সরাসরি হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

তেহরান বলেছে, জাহাজগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট এবং ওয়াশিংটনের উৎসাহ পেয়ে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছিল। এক দিনে এতগুলো জাহাজে হামলার ঘটনা বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলায় নতুন নীতির কথা জানিয়েছে আইআরজিসি। সে নীতি অনুযায়ী, ইরানের ওপর সামুদ্রিক অবরোধ আরোপ করাকেও যুদ্ধের শামিল হিসেবে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
‘ইরানে নরক নামিয়েছিলাম, আরও কঠোর হতে পারি’

আপডেট সময় : ০১:০০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬