সংবাদ শিরোনাম ::
সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৫২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরসহ অন্যান্য স্থানে হুতিদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার হুতিদের হামলায় আহত আটজনের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন। আজ শুক্রবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
.
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা এবং সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে বাংলাদেশ অবিলম্বে সব ধরনের হামলা বন্ধ এবং কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে।
.
চলতি মাসের শুরুতে সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত ১৪ জনের মধ্যে দুজন ছিলেন বাংলাদেশি।

























