চোখের জলে শিক্ষকের বিদায়ী সংবর্ধনা
- আপডেট সময় : ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

চোখের জলে সহকারী শিক্ষককে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বেলা ১২টায় বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছিমা খাতুনকে এ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার পারভীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাসলিমা বেগম।
বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. চুন্নু ফকির এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার আলম পান্নু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক হাফিজুর রহমান, টিপু সুলতান, রুমিজ প্যাদা, রিয়াদ হোসেন, এনামুল হক, নিপু আক্তার, মো. মিলনসহ অন্যান্যরা।
বক্তারা নাছিমা খাতুনের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি শুধু একজন শিক্ষক নন, বরং একজন আদর্শ মানুষ হিসেবে শিক্ষার্থীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাঁর সততা, মমতা ও নিষ্ঠা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষক নাছিমা খাতুনকে ফুল ও উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
অপরদিকে জাতীয়তাবাদী দল বিএনপির সৌদি আরবের দাম্মাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. এনায়েত হোসাইন বিদায়ী শিক্ষক নাছিমা খাতুনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সর্বজন শ্রদ্ধেয় এই শিক্ষকের অবসরজনিত বিদায়ে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। পুরো অনুষ্ঠানজুড়ে সৃষ্টি হয় এক হৃদয়বিদারক ও আবেগঘন পরিবেশ।


























