ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আফগানিস্তানের কাছে ১৫৮ রানের বড় ব্যবধানে হারল জিম্বাবুয়ে পদপিষ্টের ঘটনার শোক কাটিয়ে মহা অষ্টমীর উৎসব কলকাতায় তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের যোগ্যদের চাকরি দেওয়ার ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর রোনালদোকে এক মাসের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার টাকা জরিমানা করল পর্তুগাল টুপটুপ রিসোর্টের সহকারী ব্যবস্থাপকের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ রাতে ‘গুজব’, সকালে ‘পদত্যাগের সিদ্ধান্ত’, দুপুরে ‘স্বেচ্ছায় অব্যাহতি’: ইশরাকের যত বক্তব্য আখড়াবাড়ি থেকে বোমা উদ্ধারে ‘জনশূন্য’ শেষ দিনের আয়োজন আন্তর্জাতিক সংগীতজোটে হামিন, বাংলাদেশের সংগীতাঙ্গন কীভাবে উপকৃত হবে জানালেন তালিকা করবে গোয়েন্দা সংস্থাগুলো, চাঁদাবাজি–সন্ত্রাসে ছাড় নয়: আইজিপি বৃষ্টি ও অস্ট্রেলীয় পেসারদের আরেকটি দিন

বৃষ্টি ও অস্ট্রেলীয় পেসারদের আরেকটি দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গেবেখায় আজও ছিল বৃষ্টি-রাজ। আগের দিন বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে খেলা হতে পেরেছিল মাত্র ১২.২ ওভার। তুলনায় আজ দ্বিতীয় দিনে অনেক বেশিই খেলা হয়েছে—৩০.৪ ওভার।

আগের দিনের মতো যেটুকু সময় খেলা হয়েছে মাঠে রাজত্ব করেছেন অস্ট্রেলিয়ান পেসাররাই। প্রথম দিন ২ উইকেট তুলে নেওয়া অস্ট্রেলিয়া আজ দ্বিতীয় দিনে পেয়েছে আরও ৩ উইকেট। দিন শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪৩ ওভারে ৯৭/৫। অধিনায়ক টেম্বা বাভুমা ৪১ রানে ও উইয়ান মুল্ডার ২ রানে অপরাজিত ছিলেন।

গতকাল টানা দুই বলে এইডেন মার্করাম ও ডেভিড বেডিংহামকে তুলে নেওয়া স্কট বোল্যান্ড আজও পেয়েছেন ২ উইকেট। দিনের তৃতীয় ওভারে মার্কেজ অ্যাকারম্যানকে ড্রাইভ করতে প্রলুব্ধ করে উইকেটকিপারের ক্যাচ বানানো বোল্যান্ড পরে দুর্দান্ত এক ডেলিভারিতে রায়ান রিকেলটনকে স্লিপে ম্যাট রেনশর ক্যাচ বানান। ডান দিকে ঝাঁপিয়ে মাটির ইঞ্চিখানেক ওপরে তালুবন্দী করেন বলটিতে। দুই ওভার আগে ২৬ রানে দাঁড়িয়ে লেগ স্লিপে ক্যাচ তুলেও মারনাস লাবুশেনের সৌজন্যে বেঁচে যাওয়া রিকেলটন এরপর যোগ করতে পারেন মাত্র ৫ রানে।

মাঝে ম্যাথু ব্রিটজকেকে (৪) উইকেটকিপার অ্যালেক্স ক্যারির তৃতীয় ক্যাচ বানিয়েছেন মিচেল স্টার্ক।

ডারবানে প্রথম টেস্টটা জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
বৃষ্টি ও অস্ট্রেলীয় পেসারদের আরেকটি দিন

আপডেট সময় : ১১:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬