এনআরবি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদনের বয়স ২২ থেকে ৩৫ বছর
- আপডেট সময় : ০২:৫২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

ক্রমবর্ধমান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘এনআরবি ব্যাংক পিএলসি’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মানবসম্পদ বিভাগের অধীন চুক্তিভিত্তিক ‘ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেবে। ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের পাশাপাশি নতুন গ্র্যাজুয়েটদেরও আবেদনের জন্য উৎসাহিত করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২২ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
–পদের নাম: ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ
–বয়সসীমা: প্রার্থীর বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
–ব্যাংকিং খাতে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
–চমৎকার যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক স্থাপনের দক্ষতা থাকতে হবে।
–বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো দখল থাকতে হবে।
–প্রফেশনাল গ্রুমিং ও শিষ্টাচারসহ মার্জিত ব্যক্তিত্বের অধিকারী হতে হবে।
–এমএস অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে ভালো জ্ঞান থাকতে হবে।
–গ্রাহকসেবামুখী মানসিকতা, একাধিক কাজ একসঙ্গে সামলানোর ক্ষমতা ও চাপের মুখে কাজ করার মানসিকতা থাকতে হবে।
–সময়ানুবর্তী, সুশৃঙ্খল, বিনয়ী ও স্মার্ট হতে হবে।
ব্যাংকে আসা সব দর্শনার্থী, গ্রাহক ও অতিথিকে স্বাগত জানানো ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। টেলিফোন কল গ্রহণ, সঠিক বিভাগ বা ব্যক্তির কাছে তা স্থানান্তর করা ও অভ্যর্থনাকক্ষের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা। ইনকামিং ও আউটগোয়িং কুরিয়ার, চিঠি ও নথিপত্র ব্যবস্থাপনা করা। ব্যাংকের বিভিন্ন পণ্য, সেবা ও অফিসের অবস্থান সম্পর্কে মৌলিক তথ্য দিয়ে সাহায্য করা এবং তথ্য গোপনীয়তা রক্ষা করা। এ ছাড়া দর্শনার্থীদের প্রবেশে নিরাপত্তা ও প্রশাসনিক দলের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
আগ্রহী প্রার্থীরা চাকরির বিজ্ঞপ্তি জানতে এই লিংকে প্রবেশ করুন।






















