ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবীজির বাবার কবর কোথায় রাগ দমন: মুমিনের প্রকৃত শক্তি যেভাবে প্রকাশ পায় কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নারী, শিশুসহ নিহত ১৮, আহত ৩৭ অঞ্জলি, আরতি আর দেবীদর্শনে মুখর রমনা কালীমন্দির শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা ব্যাটসম্যানদেরই জেতানো উচিত ছিল, বলছেন তাসকিন কাদসিয়ার কাছে হেরে এএফসি চ্যালেঞ্জ লিগ শুরু ফর্টিসের ৬ বছরের শিশুকে যৌন হয়রানি: ৮ বছর পর আসামির ১০ বছরের কারাদণ্ড স্বাধীনতার কথা বলে দিল্লির কৃতদাসত্ব করেছে আওয়ামী লীগ সরকার: রুহুল কবির রিজভী শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি ক্যামেরায় দেখতে পারবেন যাত্রীরা, বসল ১৮টি মনিটর ও ৩২ ক্যামেরা

কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নারী, শিশুসহ নিহত ১৮, আহত ৩৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলকাতার মানিকতলা এলাকার চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে দর্শনার্থীদের ভিড়ে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৭ জন। শনিবার সন্ধ্যায় ঝিরঝিরে বৃষ্টির মধ্যে দর্শনার্থীরা হুড়মুড়িয়ে নিরাপদ আশ্রয়ে যেতে চাইলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে ১৩ জন নারী, ৩ শিশু ও ২ জন পুরুষ রয়েছেন। অবশ্য আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১৭ জনের মৃত্যুর কথা জানিয়েছিলেন। অন্যদিকে আহত ৩৭ জনকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় ১১ জনকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রথম দিকে ঘটনাস্থলে পুলিশ বা ফায়ার সার্ভিসের কোনো সহায়তা পাওয়া যায়নি। তবে পরে পুলিশ, দমকল ও কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। এদিকে ঘটনার পরপরই পূজা কমিটির কোনো কর্মকর্তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে রাতেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, এই দুর্ঘটনায় যারা দায়ী থাকবে, তাদের ছাড় দেওয়া হবে না। আক্ষেপ করে তিনি আরও বলেন, ‘এই দুর্ঘটনায় আমার কোনো সান্ত্বনা দেওয়ার ভাষা নেই।’

এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নারী, শিশুসহ নিহত ১৮, আহত ৩৭

আপডেট সময় : ০৩:৫৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬