ইউনিগ্লোবাল: বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে যে প্রতিষ্ঠান
- আপডেট সময় : ০৮:৩০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

‘কানেক্টিং স্টুডেন্টস টু হায়ার এডুকেশন’ মূলমন্ত্রকে সঙ্গী করে ২০২২ সালে যাত্রা শুরু করে ইউনিগ্লোবাল। তবে এই যাত্রার ভিত গড়ে উঠেছিল আরও আগে, ২০০৮ সালের মে মাসে। প্রতিষ্ঠানটির কর্ণধার ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল আলম তখন কর্মরত ছিলেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে। পরবর্তী সময় তিনি ড্যাফোডিল গ্রুপসহ বেশ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর প্রায় দেড় দশকের অভিজ্ঞতাই ইউনিগ্লোবালের সবচেয়ে বড় শক্তি।
বয়সে নবীন হলেও বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, স্কলারশিপ ও স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ে স্বচ্ছতা ও দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অর্জন করেছে। প্রায় ৯৯ শতাংশ গ্রাহকসন্তুষ্টিই ইউনিগ্লোবালের প্রধান চালিকা শক্তি।
এই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিতে প্রতিষ্ঠানটি দেশ–বিদেশে নানা সম্মাননা পেয়েছে। আন্তর্জাতিক পরিসরে এটি আইসিইএফ ও ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর ইন্টারন্যাশনাল এডুকেশনের (ইএআইই) অ্যাক্রেডিটেশন ও মেম্বারশিপ অর্জন। দেশে উচ্চশিক্ষা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সরকার অনুমোদিত সংগঠন ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফ্যাড–ক্যাব) সদস্যও ইউনিগ্লোবাল।
শুরু থেকেই ইউনিগ্লোবাল যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, জার্মানি, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, হাঙ্গেরি, গ্রিস, সাইপ্রাস, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া ও চীনের নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি, স্কলারশিপ, স্টাডি লোন ও ভিসা আবেদনে শিক্ষার্থীদের নির্বিঘ্ন সহায়তা দিয়ে আসছে।
ব্যবসার বাইরেও সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিষ্ঠানটি হাতে নিয়েছে ‘নলেজ বেজড ইকোনমি ডেভেলপমেন্ট’ প্রকল্প। এর লক্ষ্য দেশের প্রতিটি ইউনিয়ন থেকে অন্তত একজন শিক্ষার্থীকে উন্নত বিশ্বে উচ্চশিক্ষার জন্য পাঠানো। এই শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে ক্যারিয়ার গড়ে রেমিট্যান্সের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করবেন এবং নিজের পরিবার ও আশপাশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন।
প্রকল্পটির আওতায় ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বহু ইউনিয়নে কার্যক্রম পরিচালিত হয়েছে এবং উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিভিন্ন দেশে গিয়েছেন, যা একটি চলমান প্রক্রিয়া।
২০২৯ সালের মধ্যে জেলার প্রতিটি ইউনিয়ন থেকে একজন করে শিক্ষার্থীকে উন্নত বিশ্বে পাঠানোর লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলায়ও এই উদ্যোগ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ইউনিগ্লোবাল তাই শুধু একটি সেবাদানকারী প্রতিষ্ঠান নয়; বরং একটি পরিকল্পিত ও নির্ভরযোগ্য সহযাত্রী।
যোগাযোগ: ইউনিগ্লোবাল, আর এইচ হোম সেন্টার (স্যুট ৩৪০–৩৪১), লেভেল–৩, ৭৪/বি/১, গ্রিন রোড, ফার্মগেট, ঢাকা (ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের পাশে)
ওয়েবসাইট: www.uniglobal.com.bd
























