ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাগ দমন: মুমিনের প্রকৃত শক্তি যেভাবে প্রকাশ পায় কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নারী, শিশুসহ নিহত ১৮, আহত ৩৭ অঞ্জলি, আরতি আর দেবীদর্শনে মুখর রমনা কালীমন্দির শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা ব্যাটসম্যানদেরই জেতানো উচিত ছিল, বলছেন তাসকিন কাদসিয়ার কাছে হেরে এএফসি চ্যালেঞ্জ লিগ শুরু ফর্টিসের ৬ বছরের শিশুকে যৌন হয়রানি: ৮ বছর পর আসামির ১০ বছরের কারাদণ্ড স্বাধীনতার কথা বলে দিল্লির কৃতদাসত্ব করেছে আওয়ামী লীগ সরকার: রুহুল কবির রিজভী শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি ক্যামেরায় দেখতে পারবেন যাত্রীরা, বসল ১৮টি মনিটর ও ৩২ ক্যামেরা ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, গ্রেপ্তার ২৭২

সুন্দরগঞ্জে ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তরুণ সমাজসেবক ইমরান বাদশা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনগণের পাশে থাকা, এলাকার উন্নয়ন এবং মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউপি নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ সমাজসেবক মো. ইমরান বাদশা ইমন।

মেম্বার প্রার্থী ইমরান বাদশা ইমন দহবন্দ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা। তিনি ইউনিয়নের জরমনদী গ্রামের মো. হবিবুর রহমানের ছেলে।

স্থানীয় মানুষের সঙ্গে সম্পৃক্ততা ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ওয়ার্ডবাসীর পাশে থাকতে চান তিনি। নির্বাচিত হলে এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া, অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এই তরুণ সমাজসেবক।

ইমরান বাদশা ইমন বলেন, ‘আমি এই এলাকারই সন্তান। এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। আমি চাই, মানুষের বিপদে-আপদে পাশে থাকতে এবং ওয়ার্ডের উন্নয়নে সাধ্যমতো ভূমিকা রাখতে। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের সেবা করতে চাই। আমার কাছে জনপ্রতিনিধি হওয়া শুধু একটি পদ নয়, এটি মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিদান দেওয়ার সুযোগ।’

তিনি আরও বলেন, ‘এলাকার তরুণ সমাজকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও জনবান্ধব ওয়ার্ড গড়ে তোলার স্বপ্ন দেখি। সবার মতামতকে গুরুত্ব দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে কাজ করতে চাই। এ জন্য ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।’

ইমরান বাদশার প্রত্যাশা, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে ওয়ার্ডের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তরুণ সমাজসেবক ইমরান বাদশা

আপডেট সময় : ০৫:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬