ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পৌনে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘন কুয়াশার কারণে দীর্ঘ পৌনে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ৭টা ১০ মিনিটে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমায় ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল শুরু করেন। এর আগে রোববার রাত ১২টা ২৫ মিনিট থেকে ঘন কুয়াশার কারণে এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।

জানা গেছে, সন্ধ্যার পর থেকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়ে। নৌ-দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১২টার দিক থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

ফেরি চলাচল বন্ধ থাকায় দক্ষিণাঞ্চল থেকে ঢাকামুখী যানবাহন ও যাত্রীরা তীব্র শীতে দুর্ভোগে পড়েন। অনেক যানবাহন দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় আটকা পড়ে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানিয়েছেন, কুয়াশার ঘনত্ব কমায় সকাল ৭টা ১০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাটে তেমন সিরিয়াল নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পৌনে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

আপডেট সময় : ০২:৫৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬