সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক অনুদান বিতরণ
পিরোজপুর প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৪২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের পশ্চিম ডুমরিতলা গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সদর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদের পক্ষ থেকে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ চারটি পরিবারের মাঝে উপজেলা পরিষদের তহবিল থেকে প্রতিটি পরিবারকে বিশ হাজার টাকা করে চেক প্রদান করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুক্তভোগীদের নতুন জীবন ও জীবিকা শুরু করার আহবান জানান এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও তিনি অগ্নিকান্ডের ঘটনার মূল কারণ উদঘাটনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য, গত শনিবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

















