ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলিশ ধরতে জেলেদের প্রস্তুতি, নিষেধাজ্ঞা উঠছে আজ শিশুর মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস বাড়াতে পারিবারিক বন্ধন জরুরি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ১১ পাশাপাশি চার কবরে শায়িত একই পরিবারের চারজন পরপর দুই দিন বাড়ল সোনার দাম, আজ ভরিতে ১,৬৩৩ টাকা দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা শিশুদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করল রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু বিভিন্ন কর অঞ্চলে ২৩৪ পদে নিয়োগ, চলছে আবেদন পালিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ফ্লাভিও বললেন, ‘আমিই ব্রাজিলের প্রকৃত নেতা’

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি। শুধুই একটা সংখ্যা? মোটেও না। এ জার্সির সঙ্গে জড়িয়ে আছে ডিয়েগো ম্যারাডোনার জাদু, লিওনেল মেসির মহাকাব্য। আর্জেন্টাইন ফুটবলে ১০ নম্বর মানেই যেন বিশেষ কিছু। একটুকরা কাপড়ে সেলাই করা একটা সংখ্যা, অথচ তার ভার পাহাড়সমান!

গত আগস্টে মেসি জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর থেকেই তাই আর্জেন্টিনার ফুটবলে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে হবেন মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি?

বেশির ভাগ বিশেষজ্ঞের চোখে উত্তরটা নিকো পাজ। কিন্তু আর্জেন্টিনার অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো অন্য একজনকে বেছে নিয়েছেন। তাঁর পছন্দ হুলিয়ান আলভারেজ।

.

মজার ব্যাপার, রোমেরো যাঁকে ১০ নম্বর জার্সির যোগ্য মনে করছেন, সেই আলভারেজই নাকি জার্সিটা পরতে চান না! আর্জেন্টিনার দুই সাংবাদিক ভাই এস্তেবান এদুল ও গাস্তন এদুলের পরিচালিত ‘লস এদুল’ ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রোমেরো বলেন, ‘আমার মতে, হুলিয়ানের ১০ নম্বর পরা উচিত। তাকে এটা আমি এরই মধ্যে বলেছি। কিন্তু সে বর্তমান নম্বর নিয়েই চালিয়ে যেতে চায়।’

আলভারেজ এখন আর্জেন্টিনার ৯ নম্বর জার্সি পরেন। আর আর্জেন্টাইন ফুটবলের ঐতিহ্যে ১০ নম্বর সাধারণত প্লেমেকারদের, যাঁরা নিজেরা গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করান। আক্রমণের সুতাটা থাকে যাঁদের হাতে। আলভারেজ সেখানে মূলত গোলশিকারি। তবে শুধু গোল করাই নয়, বড় ম্যাচে জ্বলে ওঠারও অভ্যাস আছে তাঁর। আর্জেন্টিনার ৯ নম্বর জার্সিতে এরই মধ্যে ১৬ গোল করেছেন। সর্বশেষ বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ১১২ মিনিটে জয়সূচক গোল করে ম্যাচসেরাও হয়েছিলেন।

কিন্তু আলভারেজকে কেন মেসির উত্তরসূরি হিসেবে দেখতে চান রোমেরো? আর্জেন্টিনার অধিনায়কের ব্যাখ্যা, ‘ওর মধ্যে সেই বিনয়, পারিবারিক মনোভাব ও ভালো মানুষ হওয়ার সব গুণ স্পষ্ট। যোগ্যতা ওর পুরাই আছে। আমার মনে হয়, জাতীয় দলে এমন বহু গুরুত্বপূর্ণ ফুটবলার রয়েছে আমাদের।’

.

আলভারেজের ১০ নম্বর জার্সিতে অনাগ্রহের পেছনে কি নিকো পাজের উত্থানের কোনো ভূমিকা আছে? হতেও পারে, না–ও পারে। তবে ২২ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার যেভাবে এগোচ্ছেন, তাতে তাঁকে উপেক্ষা করা কঠিন।

ইতালিয়ান সিরি আতে মঙ্গলবার রাতে তোরিনোর বিপক্ষে ২৪ মিনিটে পিছিয়ে পড়েছিল কোমো। সেই ম্যাচে একটি গোল করে এবং আরেকটি করিয়ে দলকে জিতিয়েছেন পাজ।

শুধু এই ম্যাচ কেন! ২০ অক্টোবর রাতে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কোমোর ৪-১ গোলের জয়েও দুর্দান্ত ছিলেন আর্জেন্টাইন তরুণ। নিজে দুটি গোল করেছেন, আরেকটি করিয়েছেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে পাজের গোল ৫টি, অ্যাসিস্ট ৬টি। অন্যদিকে আলভারেজ ৯ ম্যাচে ২ গোল করার পাশাপাশি করিয়েছেন আরও ২টি।

.

পরিসংখ্যানেও তাই পাজ কিছুটা এগিয়ে। তবে শুধু পরিসংখ্যান নয়, পাজের খেলার ধরনও মনে করিয়ে দেয় মেসিকে। দুজনই বাঁ পায়ের প্লেমেকার। প্রতিপক্ষের রক্ষণে ফাঁক খুঁজতে পুরো মাঠে ঘুরে বেড়ান পাজ। ফ্রি–কিক নেওয়ার ভঙ্গি, শটের ধরনেও কোথাও যেন মেসির ছায়া।

একদিকে আলভারেজের গোল করার সহজাত ক্ষমতা, বড় ম্যাচে জ্বলে ওঠার অভ্যাস। অন্যদিকে পাজের সৃষ্টিশীলতা, বাঁ পায়ের জাদু। রোমেরোর ভোট আলভারেজের বাক্সে। কিন্তু আলভারেজ নিজেই ৯ নম্বরে সন্তুষ্ট।

মেসির রেখে যাওয়া ১০ নম্বর জার্সিটা তাই এখনো অপেক্ষায়।

.নীল জলের ছেলেটিই মেসির উত্তরসূরি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

আপডেট সময় : ০৮:৩০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬