ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাজ শেষে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে কারখানাশ্রমিকের মৃত্যু সৌদিতে মৃত্যুদণ্ড হওয়া দুই বাংলাদেশির ভিডিও শেয়ার করা পশ্চিমবঙ্গের সাহাবুদ্দিনের পরিবারে উদ্বেগ হুমকিতে বন্ধ, রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে খুলল সার ডিলারের দোকান সৌদিয়া এয়ারলাইনসের রিয়াদ-ঢাকা ফ্লাইট চালু হতে পারে বুধবার ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যকে সময়োপযোগী আহ্বান হিসেবে বিবেচনার অনুরোধ বিপিএসএর লুলার জয়ে ব্রাজিলের মুদ্রার দরপতন, শেয়ারবাজারে ধস ইউরোপিয়ান ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফির সেরা ১০ ছবির গল্প ‘আজয়াদ’ চারণভূমি: মহানবী (সা.) যেখানে মেষ চরাতেন ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

জাফর ইকবাল, মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

.

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ আজ মঙ্গলবার এ আদেশ দেন। একটি বাংলা ও একটি ইংরেজি সংবাদপত্রে এই বিজ্ঞপ্তি দিতে হবে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় এই বিজ্ঞপ্তি দিবে।

.

এই মামলায় মোট আসামি আটজন। তাঁদের মধ্যে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

.

অপর পাঁচ আসামি জাফর ইকবাল, মাকসুদ কামাল, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন এখনো গ্রেপ্তার হননি। তাঁরা যেন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন, সে জন্য দুটি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ১২ নভেম্বর এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
জাফর ইকবাল, মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ

আপডেট সময় : ০৬:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬