ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমবঙ্গে দ্রুত বাড়ছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিস্তার পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে ৮৫ জনকে গ্রেপ্তার ও দণ্ড, ‘মোরাল পুলিশিং’ নিয়ে উদ্বেগ পূর্ণাঙ্গ রায় প্রকাশ, জ্যেষ্ঠতায় ওপরে থাকবেন ২০১২ সাল পর্যন্ত সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব তারেক রহমানের ভালোর জন্যই আমরা সংবিধান সংস্কার পরিষদ চাইছি: নাহিদ ইসলাম বিচ্ছেদের পর জাস্টিন ট্রুডোর প্রেমে কেটি পেরির নতুন জীবন ইউরোপে ডেনিম রপ্তানিতে বাংলাদেশ শীর্ষ স্থানে; এগিয়ে যাচ্ছে চীন, ভারত ও ভিয়েতনাম টাইব্রেকারের রোমাঞ্চে কলসিন্দুরের জয় জীবিকায় নতুন শুরু ঝড়ে বিপর্যস্ত ইউরোপের উত্তরাঞ্চল, বিদ্যুৎ ও ফোনের সংযোগ বিচ্ছিন্ন, শত শত ফ্লাইট বাতিল

তারেক রহমানের ভালোর জন্যই আমরা সংবিধান সংস্কার পরিষদ চাইছি: নাহিদ ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে আওয়ামী লীগ যেভাবে ‘অবৈধ ক্ষমতা দখলদার’ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, একই ঘটনা যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষেত্রে ঘটবে না, এর কোনো নিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর আশঙ্কা, বর্তমান সংসদের ‘একদলীয়’ সংবিধান সংশোধন কমিটি যদি সবচেয়ে ভালো সংশোধনীটিও আনে, ভবিষ্যতে সেই সংশোধনী বাতিল করে বর্তমান সরকার ও অন্তর্বর্তী সরকারের সময়কে অবৈধ ঘোষণা করা হতে পারে।

আজ রোববার বিকেলে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে নাহিদ ইসলাম এ কথা বলেন।

.

আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি নিয়েছে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। এই কর্মসূচি সফল করার লক্ষ্যে সপ্তাহব্যাপী প্রচারপত্র বিতরণ কর্মসূচির দ্বিতীয় দিন ছিল আজ।

পুরোনো ধারাবাহিকতা থেকে সরকারকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘তারেক রহমানের ভালোর জন্যই আমরা বলছি, অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে পুরোনো সংসদ, পুরোনো অবৈধ সরকার এবং পুরোনো ফ্যাসিস্ট সাংবিধানিক কাঠামোর ধারাবাহিকতা থেকে বের হয়ে বাংলাদেশে নতুনভাবে গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করুন।’

.

সমতল থেকে পাহাড়—দেশের সর্বত্রই আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘অশান্ত’ বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘সরকার পাহাড়কে শান্ত ও স্থিতিশীল রাখতে ব্যর্থ হয়েছে। পাহাড় অশান্ত কেন, এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আমরা কোনো সুস্পষ্ট বক্তব্য পাচ্ছি না। পাহাড়ে কারা অস্থিতিশীলতা করছে, বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কীভাবে তৎপরতা ও ষড়যন্ত্র করার চেষ্টা করছে, এটা জনগণের সামনে সুস্পষ্টভাবে বলতে হবে। কারণ, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন।’

সরকার ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ‘এই গোপন আঁতাতের ফলেই পাহাড়কে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে নানাভাবে। আমরা জানি, পাহাড়ে কারা অস্ত্র দেয়, পাহাড়ে কারা অশান্তি তৈরি করে। আমাদের পার্শ্ববর্তী দেশ কথিত বন্ধুরাষ্ট্রের যখন বাংলাদেশকে চাপ দেওয়ার প্রয়োজন হয়, তখনই তারা পাহাড়ে অশান্তি তৈরি করে।’

.

আওয়ামী লীগ শাসনামলের তিনটি সংসদকে (২০১৪, ২০১৮ ও ২০২৪) অবৈধ ঘোষণার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি শেখ হাসিনার তিনটি সংসদকে অবৈধ বলে। আমরাও মনে করি এগুলো অবৈধ। কিন্তু আইনগতভাবে এটা বলার সুযোগ নেই। কারণ, বিএনপি সরকার ওই তিনটি সংসদকে অবৈধ বলে ঘোষণা করেনি।’

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার প্রমুখ কর্মসূচিতে বক্তব্য দেন। এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, মনিরা শারমিন, সালেহউদ্দিন সিফাত, নুসরাত তাবাসসুম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
তারেক রহমানের ভালোর জন্যই আমরা সংবিধান সংস্কার পরিষদ চাইছি: নাহিদ ইসলাম

আপডেট সময় : ১২:২২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬