ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব তারেক রহমানের ভালোর জন্যই আমরা সংবিধান সংস্কার পরিষদ চাইছি: নাহিদ ইসলাম বিচ্ছেদের পর জাস্টিন ট্রুডোর প্রেমে কেটি পেরির নতুন জীবন ইউরোপে ডেনিম রপ্তানিতে বাংলাদেশ শীর্ষ স্থানে; এগিয়ে যাচ্ছে চীন, ভারত ও ভিয়েতনাম টাইব্রেকারের রোমাঞ্চে কলসিন্দুরের জয় জীবিকায় নতুন শুরু ঝড়ে বিপর্যস্ত ইউরোপের উত্তরাঞ্চল, বিদ্যুৎ ও ফোনের সংযোগ বিচ্ছিন্ন, শত শত ফ্লাইট বাতিল হাতীবান্ধা সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত, ভুক্তভোগীরা বলছেন, ‘বাঘ’ এসেছে শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয় চার বইয়ের অনুমোদন, নতুন যুক্ত হওয়া এসব বইয়ে কী থাকছে

হাতীবান্ধা সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত, ভুক্তভোগীরা বলছেন, ‘বাঘ’ এসেছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে নারীসহ তিনজন আহত হয়েছেন। আজ রোববার বিকেল চারটার দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন আবদুল ওহাবের স্ত্রী শরীফা বেগম (২২), মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) ও গমির উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩৫)। তাঁদের বাড়ি আমঝোল এলাকায়। তাঁরা তিনজন হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

স্থানীয় গোতামারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোনাব্বেরুল হক জানান, আহত ব্যক্তিদের মধ্যে শরিফা ও আফসারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

.

স্থানীয় স্কুলশিক্ষক আবদুল মালেক রোববার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রোববার বিকেল চারটার দিকে আমঝোল সীমান্তে আমার নাতনি শরিফা বেগম ছাগল খুঁজতে গিয়েছিল। সে জানায়, “ধানখেতের মধ্যে একটি বাঘ ছাগলটিকে খাচ্ছিল।” এরপর সে চিৎকার দেয়। এ সময় বাঘটি শরিফার ওপর হামলা করে। তাঁর চিৎকার শুনে আশপাশের কয়েকজন ছুটে আসে। তাঁদের আক্রমণের শিকার হয়।’

আবদুল মালেক জানান, গুরুতর আহত অবস্থায় শরিফা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ওই ঘটনায় আজ সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক খুদে বার্তায় সংবাদকর্মীদের জানায়, ‘অদ্য ১৬০০ ঘটিকায় লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার অন্তর্গত বনচৌকি বিওপির আওতাধীন আমঝোল নামের স্থানে ভারতের অভ্যন্তর থেকে একটি বাঘ বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে তিনজন সাধারণ মানুষকে আহত করে ফেলে। জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উক্ত ঘটনাস্থলে ১৫ বিজিবি অধিনায়ক এবং বিজিবি টহল সেখানে উপস্থিত আছে।’

.

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে ফসলের খেতে বন্য প্রাণীর খোঁজ করছে। এ সময় অনেকে বাঘ, বাঘ বলে চিৎকার করছেন।

আমঝোল সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সীতাই থানার বড়মরিচা সীমান্ত এলাকা। ওই সীমান্তে দুই দেশে কোনো বন বা জঙ্গল নেই। এলাকাটি সমতল ও কৃষিজমি। যদিও ওই ঘটনার পর এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

.

এ বিষয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। বন বিভাগের লোকজনকে পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজনীয় সরঞ্জামসহ লোকজন নিয়ে ঘটনাস্হলে যেতে বলা হয়েছে।

মুহ. রাশেদুল হক প্রধান, লালমনিরহাট জেলা প্রশাসক

.

লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান মুঠোফোনে বলেন, ‘লালমনিরহাট ১৫ বিজিবির মাধ্যমে ঘটনাটি জেনেছি। এ বিষয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। বন বিভাগের লোকজনকে পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজনীয় সরঞ্জামসহ লোকজন নিয়ে ঘটনাস্হলে যেতে বলা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
হাতীবান্ধা সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত, ভুক্তভোগীরা বলছেন, ‘বাঘ’ এসেছে

আপডেট সময় : ১০:৪৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬