সংবাদ শিরোনাম ::
শূন্যস্থান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

কেবলই দীর্ঘ হয় শূন্যস্থান,
ছোট কটি বাক্য, তারপর শূন্যস্থান!
তোমার চলে যাওয়া—সেও তো শূন্যস্থান,
ফুলগুলো ছিঁড়ে আজ নিঃস্ব বৃক্ষ আর শূন্যস্থান।
সড়কে, গাঙেও নেমে আসে শূন্যস্থান,
আকাশ-মাটিতে ছড়ানো আজ কেবলই শূন্যস্থান।
তুমি কেবলই এক না-মেলা শূন্যস্থান,
জীবন সরলে চলে না বলেই, থেকে যায় শূন্যস্থান!
হৃদয়ের কোণে আজ স্তব্ধ শূন্যস্থান,
অপেক্ষার শেষ প্রহরেও একলা শূন্যস্থান।
কথা ছিল একসাথে মেলাব সব সমীকরণ,
অথচ শেষে পড়ে রইল কেবলই শূন্যস্থান!
নক্ষত্র ঝরে পড়ে নিঝুম আঁধারে,
হাওয়ায় হাওয়ায় মেশে অনুভূতির শূন্যস্থান।
তুমি তো হারিয়ে গেছ দূর কোনো দিগন্তে,
আর আমার আয়ু জুড়ে থেকে গেল এই শূন্যস্থান!






















