ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভালো ‘বন্ধু–সার্কেল’ যেভাবে গড়ে তুলবেন এবার লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট জব্দ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের দোকানেও ভাঙচুর-লুটপাট, আতঙ্কে ব্যবসায়ীরা নিজের পা নিজেই কাটলেন ইউক্রেনীয় সেনা, তারপর ড্রোনে ঝুলে ফিরলেন মৃত্যুপুরী থেকে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে বিদ্যুৎ ও পানি বন্ধ, উচ্ছেদ-আতঙ্কের মধ্যেই দিল্লির শতবর্ষী মসজিদে জুমার নামাজ পড়লেন মুসল্লিরা জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান রিকশাচালক হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি কুড়িল বিশ্ব রোড এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত সৌদি আরবগামী ১৪১ ফ্লাইট বিঘ্ন, ২২ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত

পাঁচ বছর পর ছেলের সঙ্গে কথা হলো সু চির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমারের গৃহবন্দী সাবেক নেত্রী অং সান সু চি পাঁচ বছর পর তাঁর ছেলের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার সু চির ছেলে কিম অ্যারিস জানান, এদিন তিনি তাঁর মায়ের সঙ্গে কথা বলেছেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক জান্তা। তারপর থেকে শান্তিতে নোবেলজয়ী এই নেতাকে বন্দী রাখা হয়েছে। এত দিন ৮১ বছর বয়সী সু চির বিষয়ে তৃতীয় পক্ষের মাধ্যমে খবর পেতেন ছেলে অ্যারিস।

.

মায়ের সঙ্গে কথা হওয়ার পর এক বিবৃতিতে তিনি বলেন, ‘আবার মায়ের কণ্ঠ শুনতে পারার অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

মিয়ানমারের সামরিক বাহিনী-সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের একজন মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমকে জানিয়েছেন, লন্ডনে মিয়ানমারের দূতাবাসের মাধ্যমে টেলিফোনে সু চির সঙ্গে কথা বলেছেন অ্যারিস। এ সময় মা ও ছেলের আলাদা দুটি ছবিও প্রকাশ করা হয়েছে।

.কারাবন্দী সু চিকে কী উপহার পাঠালেন রাজা চার্লস.

মিয়ানমারে উসকানি, দুর্নীতি, নির্বাচনে জালিয়াতি এবং রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে সু চির ১৮ বছরের সাজা ভোগ করছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। রয়টার্স, ব্যাংকক

.বন্দী সু চির সঙ্গে রেড ক্রস প্রতিনিধির বৈঠক, জান্তা কেন হঠাৎ এমন বৈঠকের আয়োজন করল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
পাঁচ বছর পর ছেলের সঙ্গে কথা হলো সু চির

আপডেট সময় : ০২:২৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬