ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যেভাবে উড়বে টেসলার উড়ন্ত গাড়ি নজরুলের কণ্ঠ থেমে গিয়েছিল, তাঁর কথা আমরা কতটা শুনেছি সৌদির কারাগারে সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দী ইরানে আবার হামলা হলে মধ্যপ্রাচ্যের তেল ও এআই অবকাঠামো ধ্বংসের হুমকি ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে দুবার স্ট্রোক থেকে ফিরে আলোচিত তারকা, এখন ২৪০ কোটি টাকার মালিক টানা দুই দিনে সোনার দাম কমল ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বন্দী, দুজনের মৃত্যুদণ্ডে রায়ের অনুলিপি চায় সরকার প্রথমবার যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর, কী উদ্দেশ্যে এই সফর মাদক কারবারিকে আটক করে থানায় ফিরছিলেন, কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২

টানা দুই দিনে সোনার দাম কমল ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে টানা দুই দিন সোনার দাম কমল। আজ শুক্রবার ভরিতে কমেছে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা। গতকাল বৃহস্পতিবার সোনার দাম কমেছিল ভরিতে ১ হাজার ৬৯১ টাকা। তার মানে দুই দিনে সোনার দাম কমল ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৮৪৯ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকালে সোনার দাম কমার বিষয়টি জানিয়েছে। বলা হয়, দেশের বাজারে তেজাবি সোনার দাম কমেছে। তাই সোনার দাম সমন্বয় করা হয়েছে। তবে বৈশ্বিক বাজারে সোনার দরপতনই হচ্ছে মূল কারণ। আজ সকাল ১০টায় সোনার নতুন দর কার্যকর হয়েছে।

.

নতুন দর অনুযায়ী, আজ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমে হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ভরিতে ২ হাজার ১০০ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা।

এদিকে ১৮ ক্যারটের সোনার দাম ভরিতে ১ হাজার ৮০৮ টাকা কমে হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

.

সোনার পাশাপাশি রুপার দামও কিছুটা কমেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ভরিতে ১৭৫ টাকা কমে ৩ হাজার ৮৪৯ টাকা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ভরিতে ১৭৫ টাকা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৭৪ টাকা। সোনা ও রুপার দামের সঙ্গে মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
টানা দুই দিনে সোনার দাম কমল ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা

আপডেট সময় : ১২:২৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬