ঢাকা ০১:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুর ইউপিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাহিদুল ইসলাম জাহিদ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বিএনপি নেতা মো. জাহিদুল ইসলাম জাহিদ। ইউনিয়নকে চাঁদাবাজি, মাদক, সালিশ-বাণিজ্য ও দালালমুক্ত করে আধুনিক ও জনকল্যাণমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন।

জাহিদুল ইসলাম জাহিদের রাজনৈতিক পথচলা শুরু ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গাইবান্ধা সদর থানা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি, গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এবং জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির নির্বাহী কার্যকরী সদস্য এবং শ্রীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১১ সালে প্রথমবার শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার মধ্য দিয়ে নির্বাচনী রাজনীতিতে সক্রিয় হন তিনি। এরপর ২০২১ সালের নির্বাচনেও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

জাহিদুল ইসলাম জাহিদের ভাষ্য অনুযায়ী, ২০২১ সালের নির্বাচনে তিনি প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মুখে পড়েন। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে অনিয়ম, ভোট কারচুপি ও সংঘর্ষের ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন। ওই সংঘর্ষে তাঁর আত্মীয়স্বজন ও নেতাকর্মীসহ সাতজন গুরুতর আহত হন বলেও দাবি করেন তিনি। পরবর্তী সময়ে এসব ঘটনার বিষয়ে থানায় অভিযোগ জানানোর চেষ্টা করেও প্রয়োজনীয় প্রতিকার পাননি বলে তাঁর অভিযোগ।

তিনি দাবি করেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ওই নির্বাচনে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন। আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে জনগণের প্রত্যাশা অনুযায়ী ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়াতে কাজ করতে চান।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত রয়েছেন জাহিদুল ইসলাম জাহিদ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, তিনি বাইতুন নূর জামে মসজিদ ও সালেহা নূরানী হাফেজিয়া মাদ্রাসার সভাপতি, গাইবান্ধা জেলা পেট্রলপাম্প অ্যাসোসিয়েশনের সভাপতি, মাদার কেয়ার হাসপাতালের পরিচালক এবং গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য। এ ছাড়া তিনি জোবেদা ফিলিং স্টেশন, জাহিদ ওয়েল এজেন্সি ও জাহিদ কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী।

জাহিদুল ইসলাম জাহিদ বলেন, রাজনীতি তাঁর কাছে শুধু পদ-পদবির বিষয় নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক সম্পৃক্ততা ও সামাজিক কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে বিএনপি তাঁকে আগামী নির্বাচনে মনোনয়ন দেবে বলে তিনি আশাবাদী।

দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে শ্রীপুর ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং জনসেবামূলক কার্যক্রম জোরদারে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
শ্রীপুর ইউপিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাহিদুল ইসলাম জাহিদ

আপডেট সময় : ১০:৩৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬