ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল কেশবপুরে ধানখেতে পাওয়া গেল দুই নারী–পুরুষের অর্ধগলিত লাশ উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী রান্নার চুলা নিয়ে মেসে মারধর, কিশোরের মৃত্যু ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান এইচএসসিতে ক্যাডেটে পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছেন ৯৪ শতাংশের বেশি কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, ২৩৬ জন আটকের পর মুচলেকায় ছাড়া পেল ১২৯ দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল ভারতের সিইসি জ্ঞানেশ জনতার দরবারে অভিশংসিত ঈদে দেশে ফেরার কথা ছিল, ফিরলেন কফিনবন্দী হয়ে

এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডস্ট্রি লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কিনা, তা তাৎক্ষনিভাবে জানা যায়নি।

এর আগে আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওষুধ কারখানাটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানাটির অবস্থান।

ফায়ার সার্ভিসের উপপরিচালক হাফিজুর রহমান জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট বিকেলে সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কিনা, তা এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, কারখানার গুদাম থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার একজন শ্রমিক জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে সব শ্রমিক কারখানা থেকে বের হয়ে আসেন।

গত বুধবার টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামের একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন

আপডেট সময় : ০৬:৩২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬