ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নামাজ আদায় শেষে রাস্তা পার হচ্ছিলেন, মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম (৬০) নামের উপজেলা বিএনপির এক নেতা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শিবচর পৌরসভার কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শহিদুল ইসলাম শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রাতে শিবচর পৌরসভার কলেজ মোড়সংলগ্ন এলাকার একটি মসজিদে নামাজ আদায় শেষে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন শহিদুল ইসলাম। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শিবচর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেলটি জব্দ করেছে। তবে চালক পলাতক আছেন।

এদিকে সড়কের পাশে থাকা সিসিটিভির একটি ফুটেজ পাওয়া গেছে। এতে দেখা যায়, মোটরসাইকেলটি শহিদুল ইসলামকে ধাক্কা দিলে তিনি প্রায় ১০ মিটার দূরে ছিটকে পড়েন। এ সময় মোটরসাইকেল আরোহীও সড়কে পড়ে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী কামরুল হাসান প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলটির খুব বেশি গতি ছিল না। তবে ধাক্কায় তিনি বুকে ও মাথায় আঘাত পান। তাঁকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। তিনি বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে শহিদুল ইসলামের মৃত্যুতে শিবচর উপজেলা বিএনপির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
নামাজ আদায় শেষে রাস্তা পার হচ্ছিলেন, মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত

আপডেট সময় : ১০:৫৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬