জি এম কাদেরের বাসায় হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ
- আপডেট সময় : ০৭:৫৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধায় সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মো. আনছার আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কওছর আজম হান্নু, দহবন্দ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মুন্সি আমিনুল ইসলাম সাজু, জাপা নেতা মো. শফিউল ইসলাম, মো. আবদুল জলিল মিয়া ও মো. আনোয়ার হোসেনসহ অন্যরা।

বক্তারা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনো রাজনৈতিক দলের নেতা বা তাঁর বাসভবনে হামলা গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সহাবস্থানের জন্য হুমকিস্বরূপ।
তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।























