ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মিশিগানে আগের দিন ওবামা, পরদিন ট্রাম্প সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা পাখি তো আকাশেই সুন্দর রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

পিরোজপুর সদর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ও বর্জ্য অপসারণ যান হস্তান্তর

‎পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪০:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎পিরোজপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সামগ্রী ও বর্জ্য অপসারণ যানবাহন হস্তান্তর করা হয়েছে।

‎অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, পিরোজপুর জেলা সদর হাসপাতালে প্রতিদিন ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী সেবা নিতে আসেন। অতিরিক্ত রোগীর চাপ সামলানো এবং হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে সেবার মান বজায় রাখতে জেলা পরিষদ এ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

‎এ উপলক্ষে জেলা পরিষদের অনুদান থেকে মোট ১০টি মানসম্মত অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। এর মধ্যে পিরোজপুর সদর হাসপাতালে ৭টি, জেলা হার্ট ফাউন্ডেশনে ২টি এবং জেলা ডায়াবেটিক সমিতিতে ১টি সিলিন্ডার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এছাড়া হাসপাতালের চিকিৎসাবর্জ্য দ্রুত ও নিয়মমাফিক অপসারণের জন্য ৫টি আধুনিক গার্বেজ ট্রলি ও ১টি বিশেষ গার্বেজ ভ্যান প্রদান করা হয়েছে।

‎বক্তব্যের একপর্যায়ে হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থার চরম অনিয়ম ও অনিয়মের চিত্র তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন জেলা পরিষদ প্রশাসক। তিনি বলেন, “বিগত ১৭ বছরে বিপুল অর্থ ব্যয় করে পিরোজপুর সদর হাসপাতালে যে অক্সিজেন ফ্লো লাইনটি নির্মাণ করা হয়েছিল, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে তা বর্তমানে সম্পূর্ণ অকার্যকর ও অমেরামতযোগ্য অবস্থায় পড়ে আছে।” গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) প্রকৌশলীদের বরাতে ক্ষোভ প্রকাশ করে তিনি এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের অনুসন্ধান চালিয়ে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের আহ্বান জানান।

‎অনুষ্ঠানে পিরোজপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নিজাম উদ্দিন, ডা. শিশির রঞ্জন অধিকারী সহ জেলা পরিষদ ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

‎উপস্থিত কর্মকর্তা ও চিকিৎসকেরা আশা প্রকাশ করেন, জেলা পরিষদের সরবরাহ করা এসব আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও পরিচ্ছন্নতা উপকরণের মাধ্যমে হাসপাতালটির সেবার গতি আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ রোগীরা এর প্রত্যক্ষ সুফল পাবেন। ‎

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুর সদর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ও বর্জ্য অপসারণ যান হস্তান্তর

আপডেট সময় : ০৩:৪০:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬