গাইবান্ধায় অবৈধভাবে সার মজুত, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ১০:৩৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটায় সরকারি বিধি-নিষেধ অমান্য করে অবৈধভাবে সার মজুতের অভিযোগে এক সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত।
এর আগে উপজেলার বোনারপাড়া এলাকায় কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয়ের পাশে অভিযান চালিয়ে হক ট্রেডার্সের মালিককে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত।
অভিযানকালে সার সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে সরকারি বিধি-নিষেধ অমান্য করে সার মজুতের অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে হক ট্রেডার্সের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা সার ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা ও নির্ধারিত নিয়ম মেনে সার সংরক্ষণ ও বিক্রির নির্দেশ দেন। একই সঙ্গে অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত বলেন, ‘সরকারি বিধি-নিষেধ অমান্য করে অবৈধভাবে সার মজুত বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সার সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা ও নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে।’

























