ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মিশিগানে আগের দিন ওবামা, পরদিন ট্রাম্প সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা পাখি তো আকাশেই সুন্দর রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

সুন্দরগঞ্জে মাদক প্রতিরোধ সংগঠনের কমিটি, নেতৃত্বে কামরুল-ইসরাফিল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫০:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সুন্দরগঞ্জ মাদক প্রতিরোধ সংগঠন’। তরুণ প্রজন্মকে মাদকের আগ্রাসন থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে সর্বস্তরের সচেতন মানুষের উদ্যোগে সংগঠনটি গড়ে তোলা হয়েছে।

সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য ২১ সদস্যবিশিষ্ট একটি আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. কামরুল হাসানকে আহ্বায়ক এবং মো. ইসরাফিল আলমকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হয়েছেন ডা. ফরহাদ হোসেন। অন্য যুগ্ম আহ্বায়করা হলেন মো. সামিউল ইসলাম, মো. গোলাম রাব্বি, মো. সেলিম ইসলাম, মো. লাবিব মিয়া, রাজু মিয়া, মো. সাব্বির হাসান আবিদ, মো. বাইজিদ মিয়া ও মো. রনি মিয়া।

কমিটির সদস্যরা হলেন মো. ফরহাদ মিয়া, মো. রুহুল আমিন, মো. আরিফ মিয়া, আঃ রাজ্জাক মিয়া, মো. রেজাউল, মো. লিমন মিয়া, মো. রাকিব মিয়া, মো. নাফি ইসলাম, মো. মাহিন মিয়া ও মো. আমিনুল ইসলাম।

এছাড়া আগামী তিন মাসের মধ্যে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনের নেতারা জানান, প্রাথমিকভাবে সুন্দরগঞ্জ উপজেলা কেন্দ্রিকভাবে মীরগঞ্জ হাট থেকে কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে শাখা কমিটি গঠন করা হবে। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি, দিকনির্দেশনামূলক সভা ও র‌্যালির আয়োজন করা হবে।

তারা আরও জানান, মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে সর্বস্তরের মানুষকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করে ধারাবাহিকভাবে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে মাদক প্রতিরোধ সংগঠনের কমিটি, নেতৃত্বে কামরুল-ইসরাফিল

আপডেট সময় : ১২:৫০:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬