নিয়োগপত্রের দাবিতে গাইবান্ধার ৪১ প্রার্থীর স্মারকলিপি
- আপডেট সময় : ০৪:৫২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র পাওয়ায় দাবিতে সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীকে স্মারকলিপি পাঠিয়েছে গাইবান্ধার ৪১ জন নিয়োগবঞ্চিত প্রার্থিরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে এই স্বারকলিপি পাঠানো হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালে গাইবান্ধা জেলার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে ৪৫৬ জন সুপারিশপ্রাপ্ত হন। সম্প্রতি ফলাফল প্রকাশে জেলার ৪১ জন প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি। এতে চাকরি প্রত্যাশিদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তার দেখা দিয়েছে। নিয়োগপত্র না পাওয়ার কারণ এবং পরবর্তী করণীয় সম্পর্কে লিখিতভাবে জাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে তারা আবেদন করেছেন।
স্বারকলিপিতে তারা দাবি করেন, প্রশাসনিক বা যাচাই-সংক্রান্ত কারণে ৪১ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। কিন্তু তাদের প্রত্যেকের ক্ষেত্রে ঠিক কী কারণে নিয়োগ থেকে বাদ পড়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত কী এবং এ বিষয়ে আমাদের পরবর্তী করণীয় কী-তা আমরা স্পষ্টভাবে জানতে চাই। এ অবস্থায় সুপারিশপ্রাপ্তদের অত্যন্ত উদ্বিগ্ন ও অনিশ্চয়তার আছি। আমাদের এই ন্যায্য অধিকার ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সঠিক তথ্য পাওয়ার জন্য মন্ত্রীর কাছে লিখিত কারণ জানতে চায় তারা।
এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান বলেন, ‘সরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি সরকারের উর্ধতন কর্তৃপক্ষের কাছে স্বারকলিপি পাঠিয়ে দেওয়া হবে।’

























