ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মিশিগানে আগের দিন ওবামা, পরদিন ট্রাম্প সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা পাখি তো আকাশেই সুন্দর রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

‘ছেলে মাদকসহ আটক’ বলে ফোন, ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়া চক্রের ২ জন গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে একটি চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নয়টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট ও নগদ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন গোবিন্দগঞ্জ থানার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামের আইদুল হোসেনের ছেলে সোহেল মণ্ডল (২৭) ও হাসেম আলীর ছেলে হেলাল ইসলাম (২২)।

এসআরবি জানায়, গত ২০ জুলাই নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মো. আমিনুল ইসলামের মোবাইল ফোনে কল করে জানানো হয়, তার ছেলে তামিম আল মাহী কয়েকজন বন্ধুসহ মাদক নিয়ে পুলিশের হাতে আটক হয়েছে। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার ছেলের কণ্ঠসদৃশ কণ্ঠে কথা বলে প্রতারকরা আমিনুল ইসলামের বিশ্বাস অর্জন করে। ছেলেকে ছাড়াতে টাকা প্রয়োজন বলে জানালে প্রতারকদের চাহিদা অনুযায়ী দুই দফায় নগদের মাধ্যমে মোট ৪০ হাজার টাকা দেন তিনি।

পরে ছেলের সঙ্গে সরাসরি যোগাযোগ করে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন আমিনুল ইসলাম। এ ঘটনায় তিনি বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর নাটোর সদর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৫৯।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার পর এসআরবি-১৩ গোয়েন্দা তৎপরতা শুরু করে প্রতারক চক্রটিকে শনাক্তের চেষ্টা চালায়। এর ধারাবাহিকতায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে এসআরবি-১৩ এর সিপিসি-৩ গাইবান্ধার একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালায়। পরে নিজ নিজ বাড়ি থেকে সোহেল মণ্ডল ও হেলাল ইসলামকে গ্রেফতার করা হয়।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন এ ধরনের প্রতারণার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, প্রতারণা ও চাঁদাবাজিসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
‘ছেলে মাদকসহ আটক’ বলে ফোন, ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়া চক্রের ২ জন গ্রেফতার

আপডেট সময় : ০৫:২৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬