ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মিশিগানে আগের দিন ওবামা, পরদিন ট্রাম্প সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা পাখি তো আকাশেই সুন্দর রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

মোটরসাইকেলের ট্যাংকি-সিটের নিচে মিলল সাড়ে ৬ কেজি গাঁজা, চালক পলাতক

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা শহরের পুরাতন জেলখানা মোড় থেকে একটি মোটরসাইকেলের ট্যাংকি ও সিটের নিচ থেকে ৬ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। এ সময় মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা ট্রাফিক পুলিশের টিআই (অ্যাডমিন) মো. আলতাফ হোসেন।

ট্রাফিক পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে জিরো পয়েন্টের পুরাতন জেলখানা মোড়ে নিয়মিত দায়িত্ব পালনের সময় সন্দেহজনক একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেলকে থামার সংকেত দেন ট্রাফিক টিএসআই হযরত আলী ও গৌতম। সংকেত পেয়ে কিছুটা সামনে গিয়ে মোটরসাইকেলটি রাস্তায় ফেলে চালক দৌড়ে পালিয়ে যায়।

পরে ট্রাফিক পুলিশ সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। মোটরসাইকেলের সিট খুলে কালো পলিথিনে মোড়ানো গাঁজার প্যাকেট পাওয়া যায়। পরে ট্যাংকি ও পাশের কভারে রাখা মোট ৬ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

টিআই (অ্যাডমিন) আলতাফ হোসেন বলেন, ‘শহরকে যানজটমুক্ত রাখতে ট্রাফিক পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে পুরাতন জেলখানা মোড় থেকে ৬ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সিসি ফুটেজ দেখে চালককে শনাক্তের চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মোটরসাইকেলের ট্যাংকি-সিটের নিচে মিলল সাড়ে ৬ কেজি গাঁজা, চালক পলাতক

আপডেট সময় : ০৭:৩৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬