ঢাকা ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমাদের শহীদ আবু সাঈদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে জুলাই পদযাত্রা উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সংস্কারের নামে জাতির সঙ্গে প্রতারণা করা যাবে না। বাংলাদেশের মানুষ প্রকৃত সংস্কার, ন্যায়বিচার ও জবাবদিহিতামূলক রাষ্ট্র চায়। আমরা বিচার ও রাষ্ট্র সংস্কারের কাজ বাস্তবায়ন করব।’

তিনি আরও বলেন, ‘টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি বন্ধ করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এনসিপি কাজ করে যাচ্ছে।’

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সাদিয়া ফারজানা দিনা, সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস, গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদি, সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম, সদস্য সচিব আতিকুর রহমান আতিকসহ জেলা ও উপজেলার নেতারা।

সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা এনসিপির নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ০৯:০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬