সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের চিতলমারীতে নিজাম হত্যা মামলার প্রধান আসামি র্যাবের হাতে গ্রেপ্তার
বাগেরহাট প্রতিনিধি
- আপডেট সময় : ০২:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

বাগেরহাটের চিতলমারী উপজেলার আলোচিত নিজাম হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. জাহিদ শেখ (২৮)কে গ্রেপ্তার করেছে র্যাব-৬, সদর কোম্পানি।
বুধবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার টাউন নওয়াপাড়া এলাকার জিয়া হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জাহিদ শেখ চিতলমারী উপজেলার চিংগুড়ী গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, গত ২০ জানুয়ারি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিজাম উদ্দিন বিশ্বাসকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় চিতলমারী থানায় দায়ের হওয়া হত্যা মামলার পলাতক আসামি ছিলেন জাহিদ শেখ।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।





















