ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলীবাবা থেকে বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যারের জুতা কিনতে পারবেন বিদেশি ব্যবসায়ীরা ১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকা খুলনাকে পেলেই সেঞ্চুরি, আল আমিনের আবার ১০২ সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী নিহত, আহত ২ সুন্দরগঞ্জে ২০টি অবৈধ জাল ধ্বংস, একজনকে জরিমানা জানুয়ারি–সেপ্টেম্বরে আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ এটি সালিসের চেয়ে নিচে নেমে গেছে এমপির ছেলে নূরুজ্জামান আবারও দুই দিনের রিমান্ডে, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই আদর্শবান শিক্ষক হওয়ার স্বপ্ন বুনছে নাজমুল

সুন্দরগঞ্জে ২০টি অবৈধ জাল ধ্বংস, একজনকে জরিমানা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রায় ১ হাজার ২০০ মিটার দৈর্ঘ্যের ১৯টি চায়না দুয়ারি জাল ও ১০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ঘটনায় মো. সোহেল রানা (৩২) নামে এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার ‘ধার মানষের ছড়া’ নামের জলমহালে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানাপ্রাপ্ত সোহেল রানা তারাপুর ইউনিয়নের তারাপুর গ্রামের বাসিন্দা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সুন্দরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাধব রায় প্রসিকিউশন পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে জলমহাল থেকে ১৯টি চায়না দুয়ারি জাল ও একটি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারায় সোহেল রানাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ বলেন, ‘জলজ সম্পদ ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে ২০টি অবৈধ জাল ধ্বংস, একজনকে জরিমানা

আপডেট সময় : ০৬:৫৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬