
বাগেরহাটের চিতলমারী উপজেলার আলোচিত নিজাম হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. জাহিদ শেখ (২৮)কে গ্রেপ্তার করেছে র্যাব-৬, সদর কোম্পানি।
বুধবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার টাউন নওয়াপাড়া এলাকার জিয়া হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জাহিদ শেখ চিতলমারী উপজেলার চিংগুড়ী গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, গত ২০ জানুয়ারি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিজাম উদ্দিন বিশ্বাসকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় চিতলমারী থানায় দায়ের হওয়া হত্যা মামলার পলাতক আসামি ছিলেন জাহিদ শেখ।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.