ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

জবিতে ২৩০ কোটি টাকার সংশোধিত বাজেট অনুমোদন

জবি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২০২৬ অর্থবছরের ২৩০ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকার সংশোধিত বাজেট অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি। একই সঙ্গে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা শেষে তা অনুমোদনের জন্য সিন্ডিকেটে সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৮৮তম (বিশেষ) সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অর্থ কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদনের পাশাপাশি আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অর্থ কমিটি সূত্রে জানা গেছে, ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আগের অর্থবছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। শিক্ষা, গবেষণা, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আগামী ২৯ জুন অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন সাপেক্ষে নতুন অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক পরিকল্পনা কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর, এসডিএফের চেয়ারপারসন ড. মোহাম্মদ আব্দুল মজিদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বাজেট শাখা) লিউজা-উল-জান্নাহ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী এবং উপ-পরিচালক (ফান্ড ও বাজেট) খন্দকার হাবিবুর রহমানসহ অর্থ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে বাজেটের কার্যকর ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জবিতে ২৩০ কোটি টাকার সংশোধিত বাজেট অনুমোদন

আপডেট সময় : ০৭:১৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬