ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

বেকাটারী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি নির্বাচনের তফসিল প্রকাশ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ২০৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর স্কুল ম্যানেজমেন্ট কমিটি (এসএমসি) গঠনের লক্ষ্যে নির্বাচন তফসিল প্রকাশ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১১ জুন) সুন্দরগঞ্জ উপজেলার বেকাটারী ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন এবং পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকে সুন্দরগঞ্জ সদর ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এসএমসি গঠনের জন্য নির্ধারিত তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিতে দুইজন পুরুষ ও দুইজন নারী অভিভাবক সদস্য নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

প্রকাশিত তফসিল অনুযায়ী, আগামী ১১ জুন ২০২৬ খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। পরবর্তীতে ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ, মনোনয়ন যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং ভোটগ্রহণের কার্যক্রম পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

নির্বাচনী তফসিল অনুযায়ী, চলতি বছরের ২৫ জুন অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ২৮ জুন নির্বাচিত সদস্যদের সমন্বয়ে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সম্পন্ন করা হবে। সবশেষে ৩০ জুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষা অফিসে প্রেরণ করা হবে।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুকুল চন্দ্র বর্মন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন। একই সঙ্গে তফসিল যথাযথভাবে প্রচার-প্রচারণার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল মনে করছেন, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন ব্যবস্থাপনা কমিটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেকাটারী ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি রানী সরকার বলেন, “বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) একটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপজেলা শিক্ষা অফিসের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন তফসিল বাস্তবায়নে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছি। স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। আশা করছি, নতুন কমিটি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে কার্যকর অবদান রাখবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বেকাটারী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি নির্বাচনের তফসিল প্রকাশ

আপডেট সময় : ০৩:৫৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬