ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড গাইবান্ধায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ মাদক প্রতিরোধ করায় শিক্ষার্থীদের নামে মামলা, মাদক সম্রাটের গ্রেফতার দাবি পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব সুন্দরগঞ্জে দোকানের টিন কেটে ৫ লাখ টাকার মালামাল চুরি গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা গ্রেফতার রায়গঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: থানায় মামলা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু গাইবান্ধায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান হলেন হাতিয়া কৃতি সন্তান ফখরুল মাওলা লিপটন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন হাতিয়ার কৃতি সন্তান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা লিপটন। তিনি বর্তমানে সরকারি চট্টগ্রাম কমার্স কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

অধ্যাপক ফখরুল মাওলার এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির খবরে নোয়াখালীর হাতিয়া উপজেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তাঁর সহপাঠী, শুভানুধ্যায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। তাঁর সহপাঠী ও সমাজকর্মী মো. দুলাল উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক শুভেচ্ছা বার্তায় বলেন, “প্রিয় বন্ধু প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা (লিপটন)-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান হিসেবে এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়। তাঁর প্রজ্ঞা, সততা, দক্ষতা ও শিক্ষার প্রতি নিবেদন দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ ও যুগোপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

স্থানীয়রা জানান, একজন যোগ্য ও অভিজ্ঞ শিক্ষা প্রশাসক হিসেবে অধ্যাপক ফখরুল মাওলার এ নিয়োগ হাতিয়াবাসীর জন্য গর্বের বিষয়। তাঁর এ অর্জনে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

জানা যায়, অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা ১৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে সরকারি চট্টগ্রাম কমার্স কলেজের উপাধ্যক্ষ হিসেবে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পরিচালনা করছেন।

অধ্যাপক ফখরুল মাওলার জন্ম হাতিয়া টাউন এলাকার সাবেক রহমনী ইউনিয়নে, যা বর্তমানে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। তাঁর পিতা মরহুম সামছল হক (জুম্মা খান)। তিনি চরবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, সুখচর মফিজিয়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা, চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।

এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার জন্য দোয়া করবেন। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান হলেন হাতিয়া কৃতি সন্তান ফখরুল মাওলা লিপটন

আপডেট সময় : ০৯:০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬