ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বলেশ্বর নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুনরায় অতিথি পাখির দেখা মিলেছে ইবিতে, নিরাপদ আবাস নিশ্চিতের দাবি অভয়ারণ্য’র শিশুদের নিয়ে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের জলবায়ু সচেতনতা কর্মসূচি রংপুরে তিস্তা সংহতি সভায় বক্তাদের প্রশ্ন, নিজস্ব টাকায় পদ্মা হলে তিস্তা মহাপরিকল্পনা কেন নয়? রংপুরের পীরগঞ্জে ৩০০ হাত পতাকা নিয়ে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ শোভাযাত্রা বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরগঞ্জে বছরব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষককে গণধোলাই, পুলিশে সোপর্দ কাগজে নিষেধাজ্ঞা, মাঠে ইউক্যালিপটাস-আকাশমনির দাপট হাতিয়ায় জমি দখলচেষ্টার অভিযোগে হামলা-ভাঙচুর, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

চন্ডিপুর ইউনিয়ন

সুন্দরগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসাইন আমুশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউনিয়নবাসীসহ সারাদেশের মানুষ এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য, উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি এবং চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম সাজ্জাদ হোসাইন আমুশ।

বুধবার (২৭ মে) এক শুভেচ্ছা বার্তায় এই বর্ষিয়ান রাজনীতিবিদ বলেন, ‘পবিত্র ঈদুল আজহা ত্যাগ, তাকওয়া, সহমর্মিতা ও মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর কোরবানির মহান আদর্শ মানবজাতিকে সত্য, ন্যায় ও আত্মত্যাগের পথে চলার অনুপ্রেরণা জোগায়।’

তিনি আরও বলেন, ‘ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করতে পারে। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদের মূল বার্তা।’

এস এম সাজ্জাদ হোসাইন আমুশ বলেন, ‘ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই ঈদের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত হতে পারে।’

তিনি আরও বলেন, চণ্ডিপুর ইউনিয়নের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও মানুষের কল্যাণে তিনি সবসময় কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

পরিশেষে তিনি চণ্ডিপুর ইউনিয়নবাসীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে জানান আন্তরিক ‘ঈদ মোবারক’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
চন্ডিপুর ইউনিয়ন

সুন্দরগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসাইন আমুশ

আপডেট সময় : ০৬:৪৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬