বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ
ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী হাফেজ শফিকুল ইসলাম
- আপডেট সময় : ০৩:৩৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নবাসীসহ পুরো উপজেলাবাসী এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা মো. শফিকুল ইসলাম শামীম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর কোরবানির আদর্শ আমাদের জীবনে সত্য, ন্যায়, ধৈর্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রেরণা জোগায়।’
তিনি আরও বলেন, ‘ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের ধনী-গরিব নির্বিশেষে সবাই সেই আনন্দ ভাগাভাগি করতে পারে। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদের মূল শিক্ষা।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। জনগণের দোয়া ও সমর্থন পেলে বামনডাঙ্গা ইউনিয়নকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে কাজ করবো, ইনশাআল্লাহ।’
তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং যুবসমাজের নৈতিক উন্নয়নের বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করা হবে। পাশাপাশি দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
হাফেজ মাওলানা শফিকুল ইসলাম শামীম আরও বলেন, ‘ঈদের এই পবিত্র মুহূর্ত আমাদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করুক। ব্যক্তি ও সমাজ জীবনে আমরা যেন ত্যাগের শিক্ষা ধারণ করে মানবতার কল্যাণে কাজ করতে পারি।’
পরিশেষে তিনি বামনডাঙ্গা ইউনিয়নবাসীসহ সুন্দরগঞ্জ উপজেলাবাসী, দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে জানান আন্তরিক ‘ঈদ মোবারক’।




















