ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বলেশ্বর নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুনরায় অতিথি পাখির দেখা মিলেছে ইবিতে, নিরাপদ আবাস নিশ্চিতের দাবি অভয়ারণ্য’র শিশুদের নিয়ে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের জলবায়ু সচেতনতা কর্মসূচি রংপুরে তিস্তা সংহতি সভায় বক্তাদের প্রশ্ন, নিজস্ব টাকায় পদ্মা হলে তিস্তা মহাপরিকল্পনা কেন নয়? রংপুরের পীরগঞ্জে ৩০০ হাত পতাকা নিয়ে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ শোভাযাত্রা বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরগঞ্জে বছরব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষককে গণধোলাই, পুলিশে সোপর্দ কাগজে নিষেধাজ্ঞা, মাঠে ইউক্যালিপটাস-আকাশমনির দাপট হাতিয়ায় জমি দখলচেষ্টার অভিযোগে হামলা-ভাঙচুর, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলাম বাবু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্ব মো. রাশেদুল ইসলাম বাবু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা, মানবিকতা ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর কোরবানির আদর্শ আমাদের জীবনে সত্য, ন্যায় ও আত্মত্যাগের পথে চলার অনুপ্রেরণা জোগায়।’

তিনি আরও বলেন, ‘ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের ধনী-গরিব নির্বিশেষে সবাই সেই আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত সৌন্দর্য নিহিত রয়েছে।’

রাশেদুল ইসলাম বাবু বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক, ক্রীড়া ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও বামনডাঙ্গা ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।’

তিনি আরও বলেন, ‘জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি। নির্বাচিত হলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব, ইনশাআল্লাহ।’

পরিশেষে তিনি ১নং বামনডাঙ্গা ইউনিয়নবাসীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে জানান আন্তরিক ‘ঈদ মোবারক’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলাম বাবু

আপডেট সময় : ০৯:৫৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬