ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা একেএম নাজমুল হুদা
- আপডেট সময় : ০৬:৩১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নবাসীসহ সারাদেশের মানুষ এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য এবং বেলকা ইউনিয়ন জামায়াতের আমীর একেএম নাজমুল হুদা।
বুধবার (২৭ মে) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, সহমর্মিতা, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর কোরবানির আদর্শ আমাদের জীবনে সত্য, ন্যায়, ধৈর্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রেরণা জোগায়।’
তিনি আরও বলেন, ‘ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের ধনী-গরিব নির্বিশেষে সবাই সেই আনন্দ ভাগাভাগি করতে পারে। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের আসল তাৎপর্য নিহিত রয়েছে।’
একেএম নাজমুল হুদা বলেন, ‘ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। আমরা যেন হিংসা-বিদ্বেষ ভুলে মানবতার কল্যাণে একে অপরের পাশে দাঁড়াতে পারি, সেটিই হোক ঈদের মূল শিক্ষা।’
তিনি আরও বলেন, বেলকা ইউনিয়নের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও মানুষের কল্যাণে জামায়াতের পক্ষ থেকে জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এলাকার সব শ্রেণি-পেশার মানুষ যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও মানবিক পরিবেশে বসবাস করতে পারে, সে লক্ষ্যেই কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পরিশেষে তিনি বেলকা ইউনিয়নবাসীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে জানান আন্তরিক ‘ঈদ মোবারক’।




















