ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ২০০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৮নং ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার এটিএম মাহবুব আলম শাহিন।

ইঞ্জিনিয়ার এটিএম মাহবুব আলম শাহিন বিএসসি (ইঞ্জিনিয়ার) ও এমবিএ ডিগ্রিধারী। তিনি পূর্বে ৮নং ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি এলাকার অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে স্থানীয়রা জানান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, তাকওয়া, সহমর্মিতা ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর কোরবানির মহান আদর্শ আমাদের জীবনে সত্য, ন্যায় ও আত্মত্যাগের চেতনা জাগ্রত করে।’

তিনি আরও বলেন, ‘ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক এবারের ঈদের মূল শিক্ষা।’

ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহিন বলেন, ‘আমি সবসময় ধোপাডাঙ্গা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন, শান্তি, সুশাসন ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই। জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।’

তিনি আরও বলেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের সমর্থন পেলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব, ইনশাআল্লাহ। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ধোপাডাঙ্গা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরের চেষ্টা থাকবে।’

পরিশেষে তিনি ৮নং ধোপাডাঙ্গা ইউনিয়নবাসীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে জানান আন্তরিক ‘ঈদ মোবারক’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহিন

আপডেট সময় : ১১:২৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬