ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা পদক্ষেপের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় সাংস্কৃতিক সংগঠন পদক্ষেপ এর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার দিনব্যাপী নানা কর্মসুচির মধ্যে দিয়ে পদক্ষেপের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

বেলা ১১ টার দিকে শহরের গোডাউন রোডের পদক্ষেপের কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ সৈয়দ ময়নুল হাসান সাদিক। এরপর ফিতা কেটে কর্মসুচির উদ্বোধন করা হয়। পরে পদক্ষেপের মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুননবী টিটুল,পদক্ষেপের উপদেষ্টা পরিষদের প্রধান প্রতিনিধি শাহ আলম বাবলু, আহবায়ক আসাদুল কবির,সিনিয়র সদস্য আশরাফুল ইসলাম জুয়েলসহ অন্যরা।

আলোচনা সভায় প্রধান অতিথি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক বলেন, এদেশে সাংস্কৃতিক ক্ষেত্রে একটা মন্দা চলছে। একটি সুস্থ সাংস্কৃতিক বিকাশ একটি জাতীয় সত্তাকে শক্তিশালী করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সুস্থ সংস্কৃতির বিকাশ দেখতে চায়। সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন প্রধান অতিথি।

আলোচনা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে পুণরায় সেখানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অর্ধশতাধিক সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন। সন্ধ্যায় পদক্ষেপের মিলনায়তনে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১৯৮৬ সালে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে শুরু হয় এই সংগঠনটি যা ধীরে ধীরে ৪০ বছরে গড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধা পদক্ষেপের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট সময় : ১১:৩৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬